News Flash

  • Home
  • Uncategorized
  • Construction worker died : পাকা বাড়ির চার তলা থেকে পড়ে মৃত্যু নির্মাণ শ্রমিকের
Image

Construction worker died : পাকা বাড়ির চার তলা থেকে পড়ে মৃত্যু নির্মাণ শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার অভয়নগরে নির্মাণ কাজ করতে গিয়ে চার তলা থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নির্মাণশ্রমিকের৷ মৃতের নাম বাপি দেবনাথ৷


সোমবা সকালে ৯টা নাগাদ অভয়নগরে ৪ তালা বিল্ডিং এর কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এক শ্রমিক এর মৃত্যু হয়৷ মৃত শ্রমিকের নাম বাপি দেবনাথ (৩৫)৷ বাড়ি বিলোনিয়া নেতাজী পল্লী ন ঠিকেদারের গৌতম দাস এর কাজ করত এই শ্রমিক৷ জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালেও সে কাজে গিয়েছিল৷ চার তালার উপর থেকে নিচে পড়ে যায়৷ ওই সময় মিস্ত্রিও সেখানে ছিল৷চার তলার উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
মৃতের স্ত্রীও জানান গোর্খাবস্তি এলাকায় ঘর ভাড়া করে তারা থাকতেন৷ সকালে রাজমিস্ত্রি ফোন করে এই খবর তাকে জানিয়েছে৷ রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে ঠিকাদারদের অধীনে যেসব নির্মাণ কাজ করছে সেসব ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে৷ নিরাপত্তার জন্য যেসব বিষয় আবশ্যিক সেইসব বিষয়ক মানা হচ্ছে না বলে অভিযোগ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top