News Flash

  • Home
  • Uncategorized
  • Rights of children must be protected : শিশুদের অধিকার সুুরক্ষা সুুনিশ্চিত করতে হবে, বললেন সুুপ্রিম কোর্টের বিচারপতি
Image

Rights of children must be protected : শিশুদের অধিকার সুুরক্ষা সুুনিশ্চিত করতে হবে, বললেন সুুপ্রিম কোর্টের বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিশুদের অধিকার নিয়ে এক মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনীর বিষয়বস্তু ছিল, ’প্রটেক্টিং চিল্ডেন ঃ প্রোভাইডিং হোপ’৷ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে সুুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারপার্সন বিচারপতি উদয় উমেশ ললিত৷


মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সুুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কত’পক্ষের কার্যনির্বাহী চেয়ারপার্সন বিচারপতি উদয় উমেশ ললিত সমাজে শিশুদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন ও তাদের অধিকার সুুরক্ষা সুুনিশ্চিত করতে হবে৷ রাইট টু অ্যাডুকেশনের আওতায় সমস্ত শিশু যাদের বয়স ৬-১৪ বছর, তাদের সকলের শিক্ষা সুুনিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে৷ পাশাপাশি গুণগত শিক্ষায় তারা যাতে শিক্ষিত হতে পারে সে দিকেও নজর দিতে হবে৷ তিনি বলেন, জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ শিশুদের অধিকার সুুরক্ষায় কাজ করছে৷ তিনি বলেন, সমাজে শিশুদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে তারা নিজেদেরকে সুুরক্ষিত ভাবতে পারে৷ জাতীয় আইন সেবা কর্তপক্ষ সারা দেশে গত ২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের অধিকার সম্পর্কিত সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান শুভাশিষ তলাপাত্র, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়, রাজ্য শিশু সুুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব অশোক কুমার জৈন ও অধিকর্তা পুণিত সেহগল৷
অনুষ্ঠানের সভাপতি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি শিশুরা যাতে আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ অনুষ্ঠানে সুুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্র, রাজ্য শিশু সুুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ প্রমুখ আলোচনায় অংশ নেন৷


স্বাগত বক্তব্য রাখেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিগণ পোস্টার প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন৷ অনুষ্ঠানে অক্সিলিয়াম গার্লস সুকলের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে৷ অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানে শিশুদের অধিকার সংক্রান্ত একটি বুকলেটের আবরণ উন্মোচন করেন সুুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top