News Flash

  • Home
  • Uncategorized
  • Robi Shastri can get an offer : আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন রবি শাস্ত্রী
Image

Robi Shastri can get an offer : আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন রবি শাস্ত্রী

মুম্বই, ৭ নভেম্বর (হি.স) : আর মাত্র এক বছর পরই ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিতে হবে রবি শাস্ত্রীকে। পারফরম্যান্স যেমনই হোক, টি-২০ বিশ্বকাপের পরই বিরাট কোহলিদের হেডস্যারের পদ ছাড়তে হবে শাস্ত্রীকে। কিন্তু টিম ইন্ডিয়ার কোচিং ছাড়লেও কাজের অভাব হবে না টিম ইন্ডিয়ার প্রাক্তন অল-রাউন্ডারের। জানা গিয়েছে, ভারতীয় দলের দায়িত্ব ছেড়েই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন তিনি।

সূত্রের খবর, আইপিএলে এবছর নতুন করে নাম লেখানো আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের প্রস্তাব পেতে পারেন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি গ্রুপ ইতিমধ্যেই তাঁকে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে। শুধু শাস্ত্রী নন, তাঁর সাপোর্ট স্টাফের অন্য সদস্যদেরও প্রস্তাব দিয়েছে সিভিসি গ্রুপ। তাঁরা চাইছে টিম ইন্ডিয়ার পুরো কোচিং স্টাফটাই আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হোক। আসলে নতুন দল হওয়ায় সিভিসি গ্রুপ এমন কাউকে কোচ চাইছেন যে ভারতীয় ক্রিকেট সার্কেলে অভিজ্ঞ। সেকারণেই শাস্ত্রীকে প্রস্তাব দিতে পারে সিভিসি গ্রুপ। যদিও তাঁদের তরফে সরকারিভাবে এ বিষয়ে জানানো হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top