News Flash

  • Home
  • প্রধান খবর
  • Request to the Prime Minister : বিনামূল্যে চাল, গম, ডাল বিতরণ করা হোক আরও ৬ মাস, প্রধানমন্ত্রীকে আর্জি সৌগতের
Image

Request to the Prime Minister : বিনামূল্যে চাল, গম, ডাল বিতরণ করা হোক আরও ৬ মাস, প্রধানমন্ত্রীকে আর্জি সৌগতের

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : গরিব মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আর্জি জানালেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। এই আর্জি জানিয়ে শনিবার তিনি একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

চিঠিতে সৌগত লিখেছেন, ‘‘এই প্রকল্পের মেয়াদ ফুরনোর কথা আগামী ৩০ নভেম্বর। কিন্তু অতিমারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে দেশ জুড়ে। কোথাও কোথাও তা আরও প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য এই কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।’’


‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই)’ প্রকল্পের অধীনে করোনা পরিস্থিতিতে গরিব মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয় গত বছরের মার্চে। এই কর্মসূচি অনুযায়ী, যাঁদের রেশন কার্ড রয়েছে বা যাঁদের নাম ‘অন্ত্যোদয় অন্ন যোজনা প্রকল্পে’ নথিভুক্ত রয়েছে তাঁদের রেশন দোকানের মাধ্যমে সপ্তাহে বিনামূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম এবং পরিবার পিছু ১ কেজি করে ডাল বিতরণ করা শুরু হয় গত বছর থেকেই। এই কর্মসূচির মেয়াদ ফুরনোর কথা ৩০ নভেম্বর।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সেই সময়সীমা আরও ৬ মাস বাড়ানোর আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, এর ফলে, করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে বিপন্ন হয়ে পড়া গরিব মানুষ উপকৃত হবেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top