News Flash

  • Home
  • Uncategorized
  • Bangladesh qualified to play : পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন পেল বাংলাদেশ
Image

Bangladesh qualified to play : পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন পেল বাংলাদেশ

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : এবারের টি-২০ বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়েছিল বাংলাদেশকে। পরের বার থেকে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা। টি-২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় প্রথম আট দলের মধ্যে উঠে এল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ক্রমতালিকায় দশ নম্বরে নেমে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ন’ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। এ বারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলা দুই দল সরাসরি সুযোগ পাবে পরের বিশ্বকাপে খেলার। তারা ছাড়া ক্রমতালিকায় উপরের দিকে থাকা ছ’টি দল সরাসরি ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।


ক্রমতালিকায় প্রথম আটটি দল হল ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। দু’বারের টি-২০ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। পরের বিশ্বকাপে মূল পর্বে খেলতে হলে যোগ্যতা অর্জন পর্বে জিততে হবে তাদের। ক্রমতালিকায় তারা নেমে যাওয়ায় এ বারের বিশ্বকাপে একটিও ম্যাচ না জেতা বাংলাদেশ মূল পর্বে খেলার সুযোগ পেয়ে গেল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top