News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যে নামছে ভারত, দলে ফিরছেন বরুণ
Image

শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যে নামছে ভারত, দলে ফিরছেন বরুণ

দুবাই, ৫ নভেম্বর (হি.স) : শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যে নামছে ভারত। আফগানিস্তান ম্যাচের একদিন পরই আবার স্কটল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে বিরাট কোহলিদের। জানা গিয়েছে, হোটেলের মধ্যেই একটু-আধটু দিওয়ালি সেলিব্রেশন হয়েছে। তবে পুরো ফোকাসটাই এখন শুক্রবারের স্কটল্যান্ড ম্যাচে। আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয়ের পর রান রেট মাইনাস থেকে প্লাসে ঢুকেছে। তবে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে গেলে বাকি দুটো ম্যাচে শুধু জিতলেই হবে না, একই সঙ্গে বিশাল মার্জিনে জিততে হবে। যাতে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানের কাছে হারে, তাহলে রান রেটই সেমিফাইনালের রাস্তা ঠিক করে দেবে। বিরাটরাও এখন ঠিক করে ফেলেছেন, দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতবেন।
শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টিমে একটা বদল আসছে, সেটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আগের ম্যাচে চোটের জন্য বরুণ চক্রবর্তী খেলতে পারেননি। এই ম্যাচে চোট সারিয়ে বরুণ ফিরছেন। এদিন ভারতীয় রহস্য স্পিনারের ফিটনেস টেস্ট হয়। বরুণকে নেওয়ার ক্ষেত্রে কারণ একটাই, স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনে খুব একটা স্বচ্ছন্দ নন। সেখানে বরুণকে খেলা কঠিন হতে পারে। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা থাকছেন। অশ্বিনের ফর্ম ভারতীয় দলকে স্বস্তি দিচ্ছে। আফগানিস্তান ম্যাচে দুরন্ত বোলিং করেছেন ভারতের তারকা অফস্পিনার। ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলিও ভারতীয় অফস্পিনারের প্রশংসা করে বলেছেন, “শুধু জয় নয়, অশ্বিনের ফর্মটাও দলের কাছে বড় প্রাপ্তি।”

দুটো ম্যাচ হারের পর যে দমবন্ধকর পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কেটেছে। এবার স্কটল্যান্ড ম্যাচে বিরাট জয়ের লক্ষ্য নিয়েই নামছে কোহলির ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top