News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ভূমিকম্প উত্তরপূর্বে, এবারও উৎসস্থল অসমের তেজপুর, ক্ষয়ক্ষতি নেই
Image

ফের ভূমিকম্প উত্তরপূর্বে, এবারও উৎসস্থল অসমের তেজপুর, ক্ষয়ক্ষতি নেই

গুয়াহাটি, ৪ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চল। এবার ভূমিকম্পের উৎসস্থল মধ্য অসমের শোণিতপুর জেলা সদর তেজপুর। আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সকাল ১০টা ১৯ মিনিট ০৮ সেকেন্ডে ৩.৭ তীব্রতার ভূকম্পে কেঁপে উঠেছে শোণিতপুর জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে রাজধানী গুয়াটিতেও। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল শোণিতপুর জেলা সদর তেজপুর থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূগৰ্ভের ৩৫ কিলোমিটার গভীরে ২৬.৫৯ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৪৪ দ্রাঘিমাংশে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত গত ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চারবার ভূমিকম্পে কেঁপেছে শোণিতপুর জেলা। উৎসস্থল ছিল একই জায়গা।

প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর থেকে আজ পর্যন্ত ১৪ বার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য যেমন মণিপুর, অরুণাচল প্রদেশ মিজোরাম। তবে ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top