News Flash

  • Home
  • প্রধান খবর
  • People are in a state of political violence : খোয়াইয়ে পুর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিংসা, আতঙ্কে জনগণ
Image

People are in a state of political violence : খোয়াইয়ে পুর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিংসা, আতঙ্কে জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ খোয়াইয়ে শাসকদলীয় সন্ত্রাসীদের হাতে নিগৃহীত বাম যুবকর্মী বাইক ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
পুর নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের আটকানোর লক্ষ্যে খোয়াইয়ে শাসকদলের সংঘবদ্ধ সন্ত্রাসের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ ও নিরীহ নাগরিকেরাও৷ বিরোধী দলের কাউকে কোন ধরনের গণতান্ত্রিক অধিকারের সুযোগ না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুর পরিষদ দখল করার লক্ষ্যে শাসকদলের লাগাতার সন্ত্রাস নেমে আসছে সাধারণ মানুষ ও নিরীহ নাগরিকদের ওপরেও৷ নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের আটকাতে গিয়ে শাসকদলের সংঘবদ্ধ সন্ত্রাসের শিকার হতে হচ্ছে বিভিন্ন অংশের মানুষকে৷ মহকুমা ম্যাজিস্ট্রেট অফিসে বিভিন্ন জরুরী প্রয়োজনে ছুটে আসা মানুষজন আক্রান্ত হয়েছেন শাসকদলীয় দুষৃকতীদের হাতে এস ডি এম অফিস চত্বরেই৷


মারাত্মক আতংক ছড়িয়ে এস ডি এম অফিস চত্বরে৷ভয়ভীতির পরিবেশ কায়েম হয়ে রয়েছে অফিসটিলায়৷ অথচ সবকিছু দেখে শুনেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো৷বুধবার ব্যক্তিগত জরুরী প্রয়োজনে মহকুমা ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে কাজ শেষ করে ফেরার পথে শাসকদলের সন্ত্রাসীদের হাতে শারীরিক নিগৃহীত হলেন জনৈক নিরীহ নাগরিক৷ বিশ্বজিৎ সরকার (৩৭) নামে আক্রান্ত একজন বাম যুবকর্মী৷নিজের ভোটার পরিচিতিপত্র হারিয়ে যাওয়ায় বিকল্প পরিচিতিপত্র সংগ্রহের উদ্দেশ্যে তিনি এদিন ব্যাংকের চালান ফর্ম জমা দেওয়ার জন্য গিয়েছিলেন এস ডি এম অফিসে৷ সেখান থেকে ফেরার পথে অফিসটিলায়ই বি জে পি -র দুষৃকতীদের সংঘবদ্ধ হামলার মুখে পড়তে হয় তাকে৷ শাসকদলের সন্ত্রাসীরা মোটর বাইক থেকে নামিয়ে বিশ্বজিৎ সরকারকে ক্রিকেট ব্যাট, কাঠের ফাইল, বাঁশের লাঠি ও লাকড়ি দিয়ে তাকে মারতে শুরু করলে তিনি বাঁচাও বাঁচাও বলে প্রাণরক্ষায় কোনরকমে দৌড়ে অনেকটা রাস্তা পার হয়ে এক জায়গায় লুকিয়ে আশ্রয় নেন৷বাড়ীর লোকজন খবর পেয়ে বিশ্বজিৎ সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে এনে হাসপাতালে নিয়ে যান৷
প্রাথমিক চিকিৎসার পর থানায় গিয়ে ঘটনা পুলিশকে জানান তিনি৷বি জে পে দুষৃকতীরা বিশ্বজিৎ সরকারের মোটর বাইক, মোবাইল ফোন ও জরুরী কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ৷ অফিসটিলায় এদিন অনেক মানুষই ঘটনার প্রত্যক্ষদর্শী৷ তবে শাসকদলীয় সন্ত্রাসীদের ভয়ে কেউই এগিয়ে আসার সাহস করেননি৷

Releated Posts

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top