News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants attacked and vandalized : বিরোধীদল সিপিএমের সমর্থক এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা
Image

Miscreants attacked and vandalized : বিরোধীদল সিপিএমের সমর্থক এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। এয়ারপোর্ট থানা এলাকার নরসিং গড় এলাকায় বিরোধীদল সিপিএমের সমর্থক এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এ ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে বলে অভিযোগ। রাজ্য পুর সংস্থার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিরোধী দলগুলোর উপর আক্রান্তের মাত্রা আরও তেজি হয়েছে। বিশেষ করে বিরোধী দলের প্রার্থীদের শারীরিকভাবে নিগ্রহ করার পাশাপাশি হামলা হুজ্জোতি চালানো হচ্ছে।

শুধু এখানেই থেমে যায়নি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ।বেছে বেছে হামলা চালানো হচ্ছে বিরোধী দলের সমর্থকদের বাড়িঘরেও। মঙ্গলবার রাতে সিপিএম সমর্থিত একটি বাড়িতে হামলা হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে দুটি বসতঘর। আসবাপত্র ধ্বংস করার পাশাপাশি লুট করে দিয়েছে দুটি সোনার চেইন সহ প্রয়োজনীয় কাগজপত্র। এমনই অভিযোগ গৃহকর্তা সুজিত সরকারের। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিন্ গড় এলাকায়। অভিযুক্তরা শাসক দলীয় ।স্থানীয় প্রদীপ ঘোষ, অলোক সরকার,পরিমল সরকার ,রাহুল সরকার এবং আবুল সরকার সহ আরো বেশ কয়েক জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ফেস যেকোনো সময় এলাকায় হিংসাত্মক ঘটনা সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top