News Flash

  • Home
  • Uncategorized
  • আবু ধাবিতে ভাগ্য ফেরাতে আজ নামছে কোহলিরা
Image

আবু ধাবিতে ভাগ্য ফেরাতে আজ নামছে কোহলিরা

আবু ধাবি, ৩ নভেম্বর (হি.স) : দুবাইয়ের ভরাডুবি এখন অতীত। আজ বুধবার আবু ধাবিতে ভাগ্যের চাকা ঘোরাতে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারে শেষ চারে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে। কিন্তু অঙ্কের বিচারে এখনও টিকে আছে কোহলিরা। নিজেদের বাকি তিনটে ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি নিউজিল্যান্ডকে একটা ম্যাচ হারতে হবে। আফগানিস্তান ম্যাচ থেকেই সেই লড়াই শুরু টিম ইন্ডিয়ার।
চলতি বিশ্বকাপে ব্যাটে, বলে ফ্লপ ভারতীয় দল। হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ভারত। তারমধ্যে শোনা যাচ্ছে একদিনের ক্রিকেটেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে বিরাটকে। সবমিলিয়ে দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে টিম ইন্ডিয়াকে। দলের কেউই পারফর্ম করতে পারছে না। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা কেএল রাহুল ডাহা ব্যর্থ। রান পাচ্ছেন না রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা। তথৈবচ বোলিং ইউনিট। দুই ম্যাচ মিলিয়ে মাত্র দুই উইকেট সংগ্রহ করতে পেরেছে ভারত। দুটোই নিয়েছে বুমরা। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, বরুণ চক্রবর্তীরা ছন্দে নেই। এই অবস্থায় আফান বোলাররা ভারতীয় শিবিরের চিন্তা বাড়াচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top