News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ নভেম্বর কেদারনাথ আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন ধামি
Image

৫ নভেম্বর কেদারনাথ আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন ধামি

দেহরাদূন, ৩ নভেম্বর (হি.স.): আর মাত্র একদিন বাকি, তারপরই কেদারনাথ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ নভেম্বর, শুক্রবার কেদারনাথ মন্দিরে পূজার্চনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উদ্বোধন করবেন শ্রী আদি শঙ্করাচার্য সমাধি, উন্মোচিত করবেন শ্রী আদি শঙ্করাচার্যর মূর্তি। প্রধানমন্ত্রীর কেদারনাথ সফরের প্রাক্কালে বুধবার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ধামি কথা বলেছেন কেদারনাথ মন্দিরের পুরোহিত ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে। তিনি কেদারনাথ মন্দিরে এদিন পুজোও দিয়েছেন।

আগামী ৫ নভেম্বর উত্তরাখণ্ডের কেদারনাথে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন কেদারনাথ মন্দিরে পূজার্চনা করবেন প্রধানমন্ত্রী। শ্রী আদি শঙ্করাচার্য সমাধি উদ্বোধনের পাশাপাশি উন্মোচিত করবেন শ্রী আদি শঙ্করাচার্যর মূর্তি। প্রসঙ্গত, ২০১৩ সালে বন্যায় ধ্বংসের পর সমাধিটি পুনর্নির্মাণ করা হয়েছে। পুষ্কর সিং ধামি টুইট করে জানিয়েছেন, ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কেদারনাথ যাত্রা সম্পর্কিত ব্যবস্থা ও প্রস্তুতি পর্যালোচনা করেছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top