News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা–মহামারী আমাদের উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করতে শিখিয়েছে : প্রধানমন্ত্রী
Image

করোনা–মহামারী আমাদের উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করতে শিখিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি উল্লেখযোগ্য বিষয় হল, দেশ নতুন সমাধান খুঁজে পেয়েছে, উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কম টিকাকরণ হয়েছে এমন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সমীক্ষা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরও উপস্থিত ছিলেন। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, “রোগ ও শত্রুকে কখনই ছোট করে দেখা উচিত নয়। শেষ পর্যন্ত লড়তে হবে। তাই আমি চাইছি, আমরা যেন সামান্যও শিথিলতা না আনি। এখনও পর্যন্ত যা প্রগতি হয়েছে তা কঠোর পরিশ্রমের জন্য। প্রশাসনের প্রতিটি সদস্য, আশা কর্মীরা প্রচুর পরিশ্রম করেছেন, মাইলের পর মাইল হেঁটেছেন এবং দূরবর্তী স্থানে টিকা নিয়ে গিয়েছেন।” প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের মনে রাখতে হবে যে সমস্ত রাজ্যগুলি টিকার ১০০ শতাংশ প্রথম ডোজ দিয়ে লক্ষ্য অর্জন করেছে, সেই রাজ্যগুলি অনেক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। ভৌগোলিক পরিস্থিতি, সম্পদের চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই জেলাগুলি সেই চ্যালেঞ্জ কাটিয়ে এগিয়ে যেতে পেরেছে।”

করোনাকে ১০০ বছরের মধ্যে সবথেকে বড় মহামারী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “১০০ বছরের মধ্যে সবথেকে বড় মহামারীতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল দেশ। করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ে একটি উল্লেখযোগ্য বিষয় হল, আমরা নতুন সমাধান খুঁজে পেয়েছি, উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেছি। নিজস্ব এলাকায় টিকা বাড়ানোর জন্য আপনাদের উদ্ভাবনী পদ্ধতিতে আরও কাজ করতে হবে।” এই বৈঠকে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, “আপনাদের জেলার প্রতিটি গ্রাম, প্রতিটি শহরের জন্য যদি আলাদা কৌশল তৈরি করতে হয়, তাই করুন। অঞ্চলভিত্তিক ২০-২৫ জনের একটি দল গঠন করেও তাই করতে পারেন।” টিকা নিয়ে বহু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে, অনেকেই মানুষকে ভুল বোঝান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা যতই এগিয়ে যাব, গুজব ও মানুষের মধ্যে ভুল ধারণা-এই চ্যালেঞ্জের মুখোমুখি হব। মানুষকে সচেতন করাই এক্ষেত্রে সবথেকে বড় সমাধান।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top