News Flash

  • Home
  • Uncategorized
  • Six people were seriously injured : পৃথক স্থানে পথদুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন
Image

Six people were seriously injured : পৃথক স্থানে পথদুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর /চুড়াইবাড়ি, ২ নভেম্বর৷৷ ফের সড়ক দুর্ঘটনা৷ সড়ক দুর্ঘটনা যেন কোন মতেই পিছু ছাড়তে চাইছে না কল্যাণপুরে৷ উল্লেখ্য, সোমবার রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ৪ জন৷বর্তমানে তাদের উন্নত চিকিৎসা চলছে রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে৷ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে কল্যাণপুর থানাধীন পতি চন্দ্র পাড়ায় তীব্র গতিতে ছুটে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷
এই সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোট ৪ জন৷তীব্র বিকট শব্দে দৌঁড়ে ছুটে আসে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় সাধারণ জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কল্যাণপুর দমকল বাহিনীর কর্মীদের৷ সেই খবরেই দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় এই মাথা থেকে শুরু করে ওই মাথায় পড়ে থাকা আহত মোট ৪ জন উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায় বাইক দুর্ঘটনায় আহত ৪ জনের নাম শ্যামল বর্মা (২১), প্রানতোষ বর্মা (৩০), লক্ষ্মণ দেবনাথ (৪১), বিষু কুমার দেববর্মা (৬২)৷ কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়৷ উল্লেখ্য, যদিও আহত ৪ জনের মধ্যে ১ জনের পা মূলতঃ ভেঙে যায় বলে জানা গেছে হাসপাতাল সূত্রে৷ এছাড়াও বাকি ৩ জনের মাথা ও শরীরের অন্যান্য জায়গায় প্রচন্ড আঘাত লাগে৷ এইদিকে বরাবরের মতোই কল্যাণপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিন রাত প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার উত্তরোত্তর শ্রী-বৃদ্ধিকে কেন্দ্র করে কল্যাণপুর থানার ট্রাফিকি পুলিশ ব্যবস্থার দিকেও রীতিমতো আঙ্গুল তুলতে শুরু করেছে বুদ্ধিজীবি মহল৷ কেউ কেউ দাবি করছেন কল্যাণপুরে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা৷


াইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক৷আহত দুই যুবকের নাম সাইফুল রহমান ও সুবেল উদ্দিন৷সাথে অল্প বিস্তর আহত ফাহিম আহমেদ নামের অপর এক যুবক৷বর্তমানে গুরুতর আহত দুই যুবক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায়৷
ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার রাত আনুমানিক নয়টা নাগাদ উত্তর জেলার ধর্মনগর থানাধীন সাবাস পুরের সুবেল উদ্দিন নিজের টট্ট০৫ঙ্খ/৪৭৯৩ নম্বরের কালো রঙের পালসার বাইক নিয়ে ধর্মনগর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো৷তখন তার সঙ্গে ছিল সাইফুল রহমান ও ফাহিম আহমেদ নামের অপর দুই যুবক৷তিন জনেই এক বাইকে চেপে ধর্মনগর শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো৷ কিন্তু ধর্মনগর শহর থেকে বের হয়ে কামেশ্বর এলাকায় যাওয়ার পর একটি মারুতি অল্ট্রো গাড়ি তাদেরকে বাউলি দেয়৷আর তাতে নিয়ন্ত্রণ হাড়িয়ে পিচ রাস্তাতেই বাইক সমেদ ছিটকে পড়ে বাইক চালক সহ দুই বাইক আরোহী৷ প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেন ধর্মনগর দমকল অফিসে৷দমকল কর্মীরা অকুস্থলে ছুটে এসে রক্তাপ্লুত অবসায় বাইক চালক সুবেল উদ্দিন ও বাইক আরোহী সাইফুল রহমান এবং ফাহিম আহমেদকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক আহতদের যথারীতি চিকিৎসা শুরু করেন৷তবে বাইক চালক সুবেল উদ্দিন ও বাইক আরোহী সাইফুল রহমানের আঘাত গুরুতর৷ দুজনের পা ভেঙ্গেছে বলে চিকিৎসক জানিয়েছেন৷ বর্তমানে উভয়েই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷তবে অপর বাইক আরোহী ফাহিম আহমেদ অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হওয়াতে চিকিৎসক সাময়িক চিকিৎসা করে ফাহিমকে ছেড়ে দেন৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দূর্ঘটনা সলে ছুটে গিয়ে দূর্ঘটনা গ্রস্ত পালসার বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সাথে একটি পথদূর্ঘটনার মামলা হাতে নিয়েছে ধর্মনগর থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top