News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় মিছিলে অনুমতি নেই, জয়ী প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন শুধু দু’জন
Image

বিজয় মিছিলে অনুমতি নেই, জয়ী প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন শুধু দু’জন

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): বিজয় মিছিলে ‘না’ বলে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপ-নির্বাচনের ফল ঘোষণার দিন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটগণনার পর কোনও রকম বিজয় মিছিল করা যাবে না। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনের শংসাপত্র গ্রহণের সময় জয়ী প্রার্থী অথবা তাঁর অনুমোদিত প্রতিনিধির সঙ্গে দু’জনের বেশি কাউকে অনুমতি দেওয়া যাবে না।

মঙ্গলবারই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপ-নির্বাচনের ভোটগণনা হয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই শাসক দলের কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন। করোনা-পরিস্থিতির কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top