News Flash

  • Home
  • Uncategorized
  • অনিল দেশমুখকে গ্রেফতার করল ইডি, আইনজীবী বললেন তদন্তে সহযোগিতা করা হয়েছে
Image

অনিল দেশমুখকে গ্রেফতার করল ইডি, আইনজীবী বললেন তদন্তে সহযোগিতা করা হয়েছে

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): আর্থিক দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার মুম্বইয়ের দফতরে অনিল দেশমুখকে তলব করেছিল ইডি। দেশমুখকে প্রায় ১২ ঘণ্টা ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকেরা। তবে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। অনিল দেশমুখ গ্রেফতার হওয়ার পর তাঁর আইনজীবী ইন্দেরপাল সিং জানিয়েছেন, “৪.৫ কোটি টাকার মামলায় আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি।”

অবৈধভাবে আর্থিক লেনদেন করা ছাড়াও মুম্বইয়ের শীর্ষ পুলিশ কর্মীর মাধ্যমে তোলা আদায়ের অভিযোগ রয়েছে দেশমুখের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হতেই চলতি বছরে মহারাষ্ট্র সরকারে নিজের পদ থেকে ইস্তফাও দেন তিনি। তদন্ত শুরুর পর জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র সমন এড়াতে বম্বে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন দেশমুখ। তবে গত শুক্রবার তা খারিজ করে দেয় আদালত। তোলা আদায়ের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি। এরপর সোমবারই ইডি-র দফতরে হাজিরা দেন অনিল দেশমুখ। জেরায় সন্তুষ্ট না হওয়ায় অনিল দেশমুখকে গ্রেফতার করেছে ইডি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top