News Flash

  • Home
  • বিদেশ
  • Nominations have been submitted : পুর ও নগর সংস্থা নির্বাচনে এখনও পর্যন্ত জমা পড়ল ৫৭৩টি মনোনয়ন
Image

Nominations have been submitted : পুর ও নগর সংস্থা নির্বাচনে এখনও পর্যন্ত জমা পড়ল ৫৭৩টি মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ পুর ও নগর সংস্থা নির্বাচনে আজ ত্রিপুরায় বিরাট সংখ্যায় প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ তার মধ্যে অধিকাংশই বিজেপি দলের প্রার্থী রয়েছেন৷ বাকি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিয়েছেন৷ আজ ২৮৬টি মনোনয়ন জমা পড়েছে৷ তাতে এখন পর্যন্ত মোট মনোনয়ন জমা পড়েছে ৫৭৩টি৷


প্রসঙ্গত, ত্রিপুরায় আগামী ২৫ নভেম্বর আগরতলা পুর নিগম, ৬টি পুর পরিষদ এবং ১৩টি নগর পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গত ২৭ অক্টোবর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে৷ আগামী ৩ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ নির্ধারিত রয়েছে৷ মোট ৩৩৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷


আজ খোয়াই পুর পরিষদে তৃণমূল কংগ্রেস, আগরতলা পুর নিগম ও সোনামুড়া নগর পঞ্চায়েতে কংগ্রেস এবং আমবাসা পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ ও আগরতলা পুর নিগমে নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ এছাড়া, ধর্মনগর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, রানীর বাজার পুর পরিষদ, মোহনপুর পুর পরিষদ, আগরতলা পুর নিগম, মেলাঘর ও বিশালগড় পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত, উদয়পুর, বিলোনিয়া এবং শান্তিরবাজার পুর পরিষদে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷
এদিন বিজেপি মোট ২২৩ জন প্রার্থী, কংগ্রেসের ৩৪ জন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের ১৪ জন প্রার্থী এবং ৬ জন নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ তাতে, আজ মোট ২৮৬টি মনোনয়ন জমা পড়েছে৷

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top