News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ইস্তেহার শুধু গ্যারান্টি নয়, প্রতিশ্রুতিও : রাহুল গান্ধী
Image

কংগ্রেসের ইস্তেহার শুধু গ্যারান্টি নয়, প্রতিশ্রুতিও : রাহুল গান্ধী

পানাজি, ৩০ অক্টোবর (হি.স.): কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার শুধুমাত্র গ্যারান্টি নয়, প্রতিশ্রুতিও। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার গোয়ার ভেলসাও-তে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাহুল গান্ধী। সেখানে রাহুল গান্ধী বলেছেন, “গোয়াকে দূষিত স্থান হতে দেব না আমরা। আমরা গোয়াকে কোল হাব হতে দেব না। আমরা প্রত্যেকের জন্য পরিবেশ রক্ষা করছি।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “আমরা ছত্তিশগড়ে নির্বাচনে লড়েছি এবং কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা করেও দেখিয়েছি। আপনারা পঞ্জাব ও কর্ণাটকে গিয়ে তা নিশ্চিত করতে পারেন। আমাদের ইস্তেহারে যা আছে তা একটি গ্যারান্টি, শুধু প্রতিশ্রুতি নয়।” এদিন বাম্বোলিন থেকে পানাজির আজাদ ময়দানে গোয়ার মোটরসাইকেল ট্যাক্সি (পাইলট)-এ যান রাহুল গান্ধী।

এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর তিন দিনের গোয়া সফরের শেষ দিন শনিবার। মমতা এদিন কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, “বিজেপি-র সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যে ভাবে কমছে, সেই হারেই টিআরপি বাড়ছে বিজেপি-র। এই প্রসঙ্গেই পিকে-র মন্তব্যেরও ব্যাখ্যা দেন মমতা। বলেন, ‘‘পিকে-র কথার ভুল ব্যাখ্যা হচ্ছে বলে মনে হয়। ও বলতে চেয়েছে, কংগ্রেস একা একা যে ভাবে লড়ছে, সে ভাবে লড়ে বিজেপি-কে হারানো যাবে না। আমিও চাই না গোয়ায় ভোট ভাগাভাগি হোক।’’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top