News Flash

  • Home
  • Uncategorized
  • ১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজের প্রস্তুতি
Image

১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজের প্রস্তুতি

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.) : ১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। ওই দিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।শুরু সয়েছে তার প্রস্তুতিপর্ব।

আবেদন জমা নেওয়ার কাজ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। রোজ দু’ঘণ্টা করে বুথ লেভেল অফিসাররা বুথে বসবেন। আর ৬ নভেম্বর, ভ্রাতৃদ্বিতীয়ার দিন বাদে বাকি শনিবার-রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বসবেন বুথ লেভেল অফিসার। সেখানে গিয়ে ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন, ঠিকানা পরিবর্তন সবকিছুই আবেদন করা যাবে। সেইসব আবেদনের শুনানি হবে ডিসেম্বর মাস জুড়ে।

৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তবে খড়দহ-সহ যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, সেখানে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে না। তা হবে, ৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। এই ক’দিন ওই চার কেন্দ্রে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি তুলল সব রাজনৈতিক দল।দাবি তোলা হয়েছে, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করে সবার উপযুক্ত ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে। এ ব্যাপারে কমিশনের সতর্ক হওয়া উচিত। সিপিএমের পক্ষ থেকে রবীন দেব বলেন, বুথ লেভেল অফিসাররা ঠিকমতো বুথে বসেন না, এ ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কোনও ব্যক্তি মারা গিয়েছেন বলে অভিযোগ করা হলে কমিশনকেই পুরসভা ও পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট জোগাড় করতে হবে অথবা এ ব্যাপারে তথ্য জোগাড় করতে হবে। অভিযোগকারীকে ডেথ সার্টিফিকেট জোগাড় করার পদ্ধতি বাতিল করা হোক।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top