News Flash

  • Home
  • Uncategorized
  • স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই ভূ-স্বর্গে চালু আন্তর্জাতিক উড়ান পরিষেবা
Image

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই ভূ-স্বর্গে চালু আন্তর্জাতিক উড়ান পরিষেবা

শ্রীনগর, ২৩ অক্টোবর (হি.স) : ভূ-স্বর্গে চালু করা হচ্ছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। শনিবার ৩ দিনের সফরে জম্মু-কাশ্মীরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হাত ধরেই সাজবে শ্রীনগর থেকে শারজা ও সংযুক্ত আরব আমিরশাহির বিমান। তিনদিনের সফরের প্রথমদিনেই শ্রীনগর থেকে আন্তর্জাতিক উড়ানের সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীনগরে পৌঁছেই দেখা করতে যান শ্রীনগরের সিআইডি অফিসার পারভেজ আহমেদের বাড়ি। সেখানে গিয়ে কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। সমবেদনা জানান। উল্লেখ্য, দুই মাস আগে জঙ্গিদের হাতে মারা যান পারভেজ।
সূত্রের খবর, উপতক্যায় সম্প্রতি জঙ্গি উপদ্রব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে জম্মু-কাশ্মীরের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে । এছাড়াও সেখানে উন্নয়ন মূলক কাজ নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে।

জম্বু-কাশ্মীরে উড়ান পরিষেবা চালু হবে বলে অসামরিক উড়ান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আগেই জানিয়েছিলেন। সেই মতোই শুরু হয় কাজ, প্রস্তুতি। বাড়ানো হয় শ্রীনগর বিমানবন্দরের আয়তনও। ২৫ হাজার স্কোয়ার মিটার থেকে বাড়িয়ে ৬৩ হাজার স্কোয়ার মিটার করা হবে। পাশাপাশি শ্রীনগরের বিমানবন্দরের উন্নয়নের জন্য ১৫০০ কোটি টাকা এবং জম্মু বিমানবন্দরের সংস্কার ও উন্নয়নের জন্যও ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও ঘোষণা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
কোভিড পরিস্থিতির মধ্যেই যেহেতু এই সমস্ত কাজ করা হচ্ছে তাই বিমানবন্দরে করোনা বিধি বজায় রাখার দিকেও বিশেষ নজর দিয়েছে কাশ্মীরের ডিভিশনাল কমিশনার। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ীই যাত্রার ৪৮ ঘণ্টা আগে করানো আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে আন্তর্জাতিক যাত্রীদের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top