News Flash

  • Home
  • খেলা
  • পঞ্জাব-পরিস্থিতি নিয়ে রাহুল সকাশে হরিশ, শীঘ্রই দেখা করবেন অমরিন্দর-সিধুর সঙ্গে
Image

পঞ্জাব-পরিস্থিতি নিয়ে রাহুল সকাশে হরিশ, শীঘ্রই দেখা করবেন অমরিন্দর-সিধুর সঙ্গে

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): পঞ্জাব কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন পঞ্জাব কংগ্রেসের ভারপ্রাপ্ত হরিশ রাওয়াত। এদিন দিল্লিতে অতি অল্প সময়ের জন্য রাহুলের সঙ্গে দেখা করেন হরিশ। পঞ্জাবের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাহুলকে অবগত করেছেন রাওয়াত। একইসঙ্গে জানিয়েছেন দু’-একদিনের মধ্যেই পঞ্জাবে যাবেন তিনি। সেখানে গিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিং ও নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে দেখা করবেন তিনি।

এদিন রাহুলের সঙ্গে দেখা করার পর হরিশ রাওয়াত জানিয়েছেন, “রাহুল গান্ধীর সঙ্গে অল্প সময়ের জন্য বৈঠক হয়েছে, পঞ্জাবের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁকে অবগত করেছি। ইতিমধ্যেই কংগ্রেস সভানেত্রীকেও জানিয়েছি। এর থেকে বেশি কিছু নয়।” হরিশ আরও জানিয়েছেন, “আমি দু’-একদিনের মধ্যেই পঞ্জাব যাব। ক্যাপ্টেন অমরিন্দর সিং ও নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে অবশ্যই দেখা করব।” এদিন হরিশ রাওয়াতকে প্রশ্ন করা হয়, তিনি কী পঞ্জাব কংগ্রেসের ইন-চার্জ পদের দায়িত্ব চালিয়ে জীবন? উত্তরে হরিশ জানান, “কংগ্রেসে দল যা ঠিক করবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যতদিন আমাকে বলা হবে, ততদিন দায়িত্ব পালন করে যাব।”

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top