News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সর্ব শিক্ষার শিক্ষকরা
Image

নিয়মিতকরণের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সর্ব শিক্ষার শিক্ষকরা

আগরতলা, ২৬ আগস্ট (হি. স.) : নিয়মিতকরণের আবেদন নিয়ে এবার প্রধানমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন সর্ব শিক্ষার শিক্ষকরা। আজ সর্ব শিক্ষার শিক্ষক সংগঠনের সভাপতি সজল দেব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ইমেলে চিঠি পাঠিয়ে নিয়মিতকরণে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। ওই চিঠির প্রতিলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা সহ অন্যান্যদের দিয়েছেন তিনি। তাতে, প্রাক নির্বাচনী বিজেপির ভিশন ডকুমেন্টের প্রতিলিপি জুড়ে দিয়েছেন।


প্রসঙ্গত, ত্রিপুরা হাই কোর্ট সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে। ছয় মাসের মধ্যে ওই আদেশ পালনের নির্দেশ রয়েছে আদালতের। কিন্ত, ছয় মাস অতিক্রান্ত হলেও ত্রিপুরা সরকার সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে কোন সিদ্ধান্ত নেয়নি। ফলে, তাঁরা চরম হতাশাগ্রস্ত এবং অসন্তষ্ট হয়েছেন।


আজ সর্ব শিক্ষার শিক্ষক সংগঠনের সভাপতি সজল দেব এ-বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন। তাতে, তিনি ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি এবং আদালতের রায়ের উল্লেখ করেছেন। তিনি সমস্ত বিষয় প্রধানমন্ত্রীর কাছে সবিস্তারে জানিয়েছেন। ওই চিঠির প্রতিলিপি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ, বিজেপি প্রভারী সাংসদ বিনোদ সোনকর, বিজেপি সর্ব ভারতীয় সম্পাদক সুনীল দেওধর এবং বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহাকে দিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top