News Flash

  • Home
  • দেশ
  • Enter India from Afghanistan : আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই দেওয়া হচ্ছে পোলিয়ো প্রতিষেধক
Image

Enter India from Afghanistan : আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই দেওয়া হচ্ছে পোলিয়ো প্রতিষেধক

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : আফগানিস্তান থেকে যে ভারতীয় নাগরিক ও শরণার্থীদের ভারত উদ্ধার করে আনছে, বিমাবন্দরেই তাঁদের পোলিয়ো প্রতিষেধক দেওয়া হচ্ছে। রবিবার এই টিকাকরণ কর্মসূচির কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

ভারতীয় বায়ুসেনার বিমানে রবিবার গাজিয়াবাদে নামেন ১৬৮ জন ভারতীয় নাগরিক ও আফগানিস্তানের হিন্দু ও শিখ শরণার্থীরা। ছবি পোস্ট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তাঁদের পোলিয়ো টিকাকরণের বিষয়টি জানান। তিনি টুইটে লিখেছেন, ‘ভারত সরকার সমস্ত আফগান ফেরতদের বিনামূল্যে পোলিয়োর ওপিভি এবং এফআইপিভি টিকা দেওয়া হচ্ছে। পোলিয়োর বিরুদ্ধে বিশ্বের লড়াইয়ে শামিল হচ্ছে ভারতও। জনস্বাস্থ্য রক্ষার কাজে যুক্ত থাকার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই।’


কিন্তু কেন এখন পোলিয়ো টিকা দেওয়া হচ্ছে? এক ভাইরোলজিস্ট জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে ভারত একটি পোলিয়ো মুক্ত দেশ। তাই আফগানিস্তান থেকে কেউ পোলিয়ো বাহক হয়ে এলে ভারতের শিশুদের সমস্যা হতে পারে। সেই যাত্রী পোলিয়ো বাহক হওয়ায় তাঁর হয়তো কিছু হবে না, কিন্তু যাঁদের পোলিয়ো প্রতিষেধক নেওয়া হয়নি তাঁদের সংক্রমিত করতে পারেন। সেই জন্যই যাঁরা আসছেন, তাঁদের টিকা দেওয়া হচ্ছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top