News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rakhi was handed over to BSF : সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিল কেয়ার সামাজিক সংস্থার কর্মকর্তারা
Image

Rakhi was handed over to BSF : সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিল কেয়ার সামাজিক সংস্থার কর্মকর্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অগাস্ট।। কেয়ার সামাজিক সংস্থার উদ্যোগে শনিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। লঙ্কামুরা বিএসএফ ক্যাম্পে কেয়ার সামাজিক সংস্থা বোনেরা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন। কবিগুরুর সেই প্রয়াস আজও সমসাময়িক। রাখি বন্ধন উৎসব বিশেষ করে বাঙালি সমাজ ব্যবস্থায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

কেয়ার সামাজিক সংস্থার পক্ষ থেকে শনিবার লঙ্কামুরা বিএসএফের একশো কুড়ি নম্বর ব্যাটালিয়নের ডি কোম্পানি জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। কেয়ার সামাজিক সংস্থার বোনেরা রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। রাখি বন্ধন উৎসব এর উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে কেয়ার সামাজিক সংস্থার নেত্রীরা বলেন, আমাদেরকে রক্ষা করার জন্য বিএসএফের জওয়ানরা বহু দূর দূরান্ত থেকে সীমান্ত এলাকায় এসে দায়িত্ব পালন করে চলেছেন। দেশ ও দেশ মাতৃকাকে রাখার জন্য তারা মা-বাবা স্ত্রী-সন্তানসহ আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক দূরে থাকেন। সে কারণেই তাদের কে আপন করে নেওয়ার লক্ষ্যে কেয়ার সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের দিনে প্রতিটি বিএসএফ জওয়ান ও অফিসারের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছে সংস্থার কর্মীরা।
শালবাগান বিএসএফ প্রধান কার্যালয় ও তারা প্রত্যেক অফিসার জওয়ানের হাতে রাখি পরিয়ে দিয়ে প্রত্যেককে ভাই হিসেবে বরণ করে নেবে। আগামী দিনেও তাদের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top