News Flash

  • Home
  • দিনের খবর
  • Father was bleeding from his son : তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় ছেলের হাতে বাবা রক্তাক্ত
Image

Father was bleeding from his son : তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায় ছেলের হাতে বাবা রক্তাক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। ছেলের হাতে বাবা রক্তাক্ত। ঘটনা সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায়। আহত ব্যক্তির নাম উপেস্বর মজুমদার। সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে। মা বাবা সন্তানকে কুলে পিটে করে মানুষ করে তুলেন বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে পুলিশ কা পাওয়ার আশায়। কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তানের কাছ থেকে মা-বাবা পরিষেবা তো দূরের কথা আক্রমণের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা নিঃসন্দেহে সামাজিক অক্ষয়ের ঘটনা।

এধরনের একটি ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া থানা এলাকার চামপ্লাই গ্রামে।ঘটনার বিবরণে জানা যায়, চামপ্লাই এলাকার বাসিন্দা উপেস্বর মজুমদার সোমবার রাতে নিজ বাড়িতে এসে প্রত্যক্ষ করেন ছেলে সঞ্জয় মজুমদার কোন এক বিষয় নিয়ে নিজের গর্ভধারিনী মাকে মারধর করছে । এই ঘটনার প্রতিবাদ করেন পিতা উপেস্বর মজুমদার। এতেই বিপত্তি। মুহুর্তের মধ্যে ছেলে সঞ্জয় মজুমদার তার পিতা উপেস্বর মজুমদারকে মারধর শুরু করে। বাবার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে গুণধর পুত্র। ঘটনার খবর পেয়ে ছুটে এসে প্রতিবেশীরা আহত উপেস্বর মজুমদারকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সোমবার রাতেই।


হাসপাতাল সূত্রে জানা যায়, আহত উপেস্বর মজুমদারের মাথায় তিনটি সেলাই লাগে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। যদিও তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে খানিক বিলম্বে। আহত ব্যাক্তি উপেস্বর মজুমদার তার ছেলে সঞ্জয় মজুমদারের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন।এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ প্রশাসন এই অপদার্থ ছেলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে।তবে তথাকথিত সভ্য সমাজ আবারও যে কলঙ্কের সাক্ষী থাকলো তা আর বলার অপেক্ষা রাখে না। গুণধর পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top