News Flash

  • Home
  • বিনোদন
  • Sentenced to 10 years : মহিলাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
Image

Sentenced to 10 years : মহিলাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় তেত্রিশ বছরের মহিলাকে ধর্ষণের দায়ে এক অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ দশহাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া দায়রা জজ আদালত বৃহস্পতিবার ধর্ষণ মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে। সাজা প্রাপ্ত ব্যক্তির নাম শিব শঙ্কর দেবনাথ। পেশায় গাড়িচালক।

বাড়ি শান্তিরবাজার মহকুমার রাজাপুর শচীন্দ্র গারো কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়,শান্তিরবাজার মহকুমার পতিছড়ি মুড়াসিং পাড়ার রাস পূর্ণিমা মেলায় ৩৩ বছরের মহিলা কাপড়ের ব্যবসা সেরে সকাল বেলা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য শিবশংকর দেবনাথের গাড়িতে উঠেন। সাথে আরো যাত্রীরাও ছিল। যাত্রীরা যে যার জায়গায় নেমে যাওয়ার পর গাড়ি চালক শিবশঙ্কর দেবনাথ মহিলাকে একা থাকার সুযোগ নিয়ে একটি নির্জন স্থানে গাড়ি দাঁড় করিয়ে মহিলাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর গাড়ির চালক শিবশঙ্কর দেবনাথ ধর্ষিতা মহিলাকে গাড়ি থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় । পাশাপাশি মেলাতে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ৫০,০০০ টাকার উপর কাপড় নিয়ে পালিয়ে যায়।ঘটনা ২০১৮ সালের নভেম্বর মাসের ২৪ তারিখ শান্তির বাজার বাইপাস রোডে বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকায়।মহিলা আহত অবস্থায় মনপাথর পঞ্চায়েতে ছুটে যায়। মন পাথর পঞ্চায়েতের কর্তৃপক্ষ মন পাথর পুলিশ ফাঁড়িতে মামলা করার জন্য বলেন মহিলাকে। মন পাথর থানার পুলিশ শান্তির বাজার থানায় নিয়ে আসে আহত অবস্থায় ধর্ষিতা মহিলাকে।

সেখানে মহিলার জবানবন্দি রেকর্ড করার পর তদন্ত শুরু করে। অভিযুক্ত শিবশঙ্কর দেবনাথকে পুলিশ আটক করে। তদন্তের পর বিলোনিয়া দায়রা আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর বিলোনিয়া দায়রা আদালতের বিচারক 376 (1) IPC ধারায় শিব শঙ্কর দেবনাথকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সহ ১০,০০০টাকা আর্থিক জরিমানা,অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। 392 IPC ধারায় তিন বছরের জেল ৫০০০ টাকা জরিমানা সহ অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন বিলোনিয়া দায়রা আদালতের বিচারক আশুতোষ পান্ডে। সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন মজুমদার।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top