News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ensure safe and nutritious food : সুরক্ষিত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার উদ্যোগ রাজ্য সরকারের
Image

Ensure safe and nutritious food : সুরক্ষিত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ সুরক্ষিত এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে৷ এতে স্থানীয় মানুষ রসনাতৃপ্তির সাথে নিরাপদ এবং পুষ্টিকর খাবারের স্বাদ নিতে পারবেন৷ ত্রিপুরার স্বাস্থ্য দফতর এবং এফএসএসএআই সিদ্ধান্ত নিয়েছে, ইট রাইটস ক্যাম্পাস (ইআরসি) এবং ক্লিন স্ট্রিট ফুড হাব (সিএসএফএইচ) গঠনের মাধ্যমে খাবারের গুণমান এবং পুষ্টিকর দিক বজায় রাখা হবে৷ ত্রিপুরার মুখ্যসচিব কুমার অলক এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন৷


তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, স্বাস্থ্য দফতর এবং এফএসএসএআই সিদ্ধান্ত নিয়েছে, নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলার জন্য প্রচার চালানো হবে৷ এরই অঙ্গ হিসেবে আগরতলায় সচিবালয় ক্যান্টিন, উদয়পুরে খিলপাড়া আবাসিক গৃহ এবং ধর্মনগর রেল স্টেশনকে ইআরসি এবং বটতলা থেকে পোস্ট অফিস চৌমুহনি এলাকা সিএসএফএইচ হিসেবে নথিভুক্ত করা হবে৷


এ-বিষয়ে পরিবার কল্যাণ ও রোগ-প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা বলেন, এই প্রকল্পের অধীনে তিনটি স্থান চিহ্ণিত হয়েছে৷ এতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বৈঠকে সিলমোহর পড়েছে৷ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে সারা রাজ্যে আরও স্থান চিহ্ণিত করা হবে৷ সেখানে ইআরসি এবং সিএসএফএইচ-র সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করা হবে৷

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top