News Flash

  • Home
  • Uncategorized
  • Hanging body recovered : গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিশালগড়ে
Image

Hanging body recovered : গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট।। বিশালগড় থানা এলাকার বংশী বাড়িতে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বিশালগড় থানা এলাকার বংশী বাড়ির একটি রাবার বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এক গৃহবধূ। নাম প্রিয়া দেববর্মা ।বাড়ি বিশালগড়ের লালসিংমুড়া বংশী বাড়ি এলাকায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও এই গৃহবধূর কোন হদিস পায় নি। পরবর্তী সময়ে আজ ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি রাবার বাগানে নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে খবর পাঠায় পরিবারের লোকজনের কাছে ।পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রাবার বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে গৃহবধূর মৃতদেহ।।তৎক্ষণাৎ খবর পাঠানো হয় বিশালগড় মহিলা থানায় পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। ময়না তদন্ত করার পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে জানা যায় ,গৃহবধূর একটি আড়াই বছরের সন্তান রয়েছে। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন জানান তাদের মধ্যে সংসারে কোন ঝামেলা ছিল না। মেয়ের জামাই খুব ভালো বলে জানিয়েছেন । কিভাবে এবং কেন এই ঘটনা ঘটল তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top