News Flash

  • Home
  • বাণিজ্য
  • Construction was being delayed due to lack of proper planning : বিগত সরকারের সঠিক পরিকল্পনার অভাবে নির্মাণ বিলম্বিত হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর
Image

Construction was being delayed due to lack of proper planning : বিগত সরকারের সঠিক পরিকল্পনার অভাবে নির্মাণ বিলম্বিত হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ রাজ্যের সংশোধনাগারের আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা ও তাদের দক্ষতা বাড়াতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার৷ সংশোধনাগারের আবাসিকদের স্বাস্থ্য সুুরক্ষাকে গুরুত্ব দিয়ে কোভিড টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে৷ আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সার্কিট হাউসের নবনির্মিত ভবন ও ধর্মনগরে উপসংশোধনাগারের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সঠিক ব্যবস্থাপনার ফলে রাজ্যে সংশোধনাগারের একজন আবাসিকেরও করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি৷ সংশোধনাগারের আবাসিকদের জন্য পে রোল বর্তমানে সঠিকভাবে বাস্তবায়নে আনার পাশাপাশি সংশোধনাগারের কর্মীদের জন্য সরকার সঠিক বদলি নীতি এনেছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর ত্রিপুরা গড়ার যে স্বপ প্রধানমন্ত্রী দেখেছেন তাকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷ মানুষের কাছে দায়বদ্ধতা স্বরূপ সর্বত্র পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে৷ এথেকেই প্রমাণিত হয় এই রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী কতটা আন্তরিক৷


মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনের মতো কেন্দ্রীয় ব’নার অজহাত দেখানোর বদলে বর্তমান সরকার কোনও ধরনের রাজনৈতিক রঙ বিচার না করে মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত অংশের মানুষের উন্নয়নে গুরুত্ব দিয়েছে৷ সবার জন্য পরিশ্রত পানীয় জল, বিদ্যুৎ, পাকা বাড়ি, শিক্ষা ও সুুস্বাস্থ্য সুুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অনলাইনে মামলার শুনানির ব্যবস্থা করা হয়েছে৷ তাতে সংশোধনাগারে থেকেই সংশোধনাগারের আবাসিকরা মামলার শুনানিতে অনলাইনে অংশ নিতে পারছেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জবাবদিহির সরকার৷ উত্তর ত্রিপুরা জেলার মানুষের জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তার তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন, দেশের নাগরিকদের স্বাস্থ্য সুুরক্ষাকে গুরুত্ব দিয়ে সবার জন্য বিনামূল্যে কোভিড টিকাকরণের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী৷ টিকাকরণে রাজ্যের শীর্ষ স্থান লাভ করা, আগর মিশনের মাধ্যমে বড়মাত্রায় অর্থনৈতিক কর্মকাণ্ড সহ নানা ইতিবাচক উদ্যোগের জন্য ত্রিপুরা আজ গোটা দেশে পরিচিতি পাচ্ছে৷ কোভিড অতিমারীর মধ্যেও স্টার্টআপ থেকে শুরু করে নানাভাবে কর্মসংস্থানের সুুযোগ বাড়াতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার৷ জাতীয় সড়ক সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা রাজ্যের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করছে৷ কোভিড পরিস্থিতির মধ্যেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি রাজ্যের জাতীয় সড়কের ৯টি প্রকল্পের সূচনা করেছেন৷


জনকল্যাণে কেন্দ্রীয় সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলির সুুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ৷ মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সঠিক পরিকল্পনার অভাবে আজ উদ্বোধন হওয়া ধর্মনগরে সার্কিট হাউসের নবনির্মিত ভবন ও ধর্মনগরে নবনির্মিত উপসংশোধনাগারের নির্মাণকাজ সম্পন্ন হতে অনেক সময় লেগেছে৷ বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার পর এই দুটি প্রকল্পের কাজ দ্রত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সুুষ্ঠ বদলি নীতি, নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কর্মচারীদের জন্য আইনের মধ্যে থেকে পদোন্নতির ব্যবস্থা করেছে সরকার৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি বলেন, ধর্মনগরের নবনির্মিত সার্কিট হাউস ভবনটির জন্য ব্যয় হয়েছে ৫ কোটি ৪২ লক্ষ টাকা৷ নবনির্মিত ভবনে রয়েছে ৬টি ভিভিআইপি রুম, ৮টি ভিআইপি রুম, ডাইনিং হল সহ ডর্মেটরি৷ ১২.৮১ একর জমিতে গড়ে উঠা ধর্মনগরের নবনির্মিত উপসংশোধনাগারের জন্য ব্যয় হয়েছে ১৬ কোটি ১৯ লক্ষ টাকা৷ পুরুষ, মহিলা মিলিয়ে ১৩৫ জন সংশোধনাগারের আবাসিককে এখানে রাখার ব্যবস্থা রয়েছে৷ তাছাড়াও রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, ওয়াচ টাওয়ার সহ অন্যান্য বিভাগ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধ সেন, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, রাজ্য সরকারের প্রধান সচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, আই জি প্রিজন অদিতি মজমদার প্রমুখ৷

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top