News Flash

  • Home
  • বিনোদন
  • 3603 people arrested for violating curfew : কারফিউ উল্লঙ্ঘনের দায়ে ৩৮০৩ জনকে গ্রেফতার, ২২টি মামলা এবং ৬১ লক্ষ ৪০ হাজার ৬৮০ টাকা জরিমানা আদায় হয়েছে : আইনমন্ত্রী
Image

3603 people arrested for violating curfew : কারফিউ উল্লঙ্ঘনের দায়ে ৩৮০৩ জনকে গ্রেফতার, ২২টি মামলা এবং ৬১ লক্ষ ৪০ হাজার ৬৮০ টাকা জরিমানা আদায় হয়েছে : আইনমন্ত্রী

`

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। কারফিউ উল্লঙ্ঘনের দায়ে ত্রিপুরায় ১ এপ্রিল থেকে ২৯ জুলাই পর্যন্ত ৩৮০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২২টি মামলা দায়ের এবং ৬১ লক্ষ ৪০ হাজার ৬৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আজ আইন মন্ত্রী জানিয়েছেন, কারফিউ উল্লঙ্ঘনের দায়ে ত্রিপুরা সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। ১ এপ্রিল থেকে ২৯ জুলাই পর্যন্ত ১৫১ সিআরপিসির অধীন ৩৮০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন তিনি জেলাভিত্তিক হিসেব তুলে ধরেছেন।


তিনি বলেন, কারফিউ উল্লঙ্ঘনের দায়ে পশ্চিম জেলায় ২৬৩৭ জনকে গ্রেফতার, ৪টি মামলা এবং ২১ লক্ষ ১৭ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে। অন্যান্য জেলার তুলনায় পশ্চিম জেলা সব কিছুতেই শীর্ষে রয়েছে। সাথে তিনি যোগ করেন, সিপাহীজলা জেলায় ১৮১ জনকে, গোমতি জেলায় ২৭৪ জনকে, দক্ষিন জেলায় ৯০ জনকে, খোয়াই জেলায় ১৬০ জনকে, ধলাই জেলায় ১৪০ জনকে, ঊনকোটি জেলায় ১২৯ জনকে এবং উত্তর ত্রিপুরা জেলায় ১৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া, পশ্চিম জেলায় ৪টি, সিপাহীজলা জেলায় ৩টি, দক্ষিন জেলায় ১টি, খোয়াই জেলায় ২টি, ধলাই জেলায় ৫টি, ঊনকোটি জেলায় ৩টি এবং উত্তর ত্রিপুরা জেলায় ৪টি মামলা হয়েছে। তেমনি পশ্চিম জেলায় ২১১৭৭০০ টাকা, সিপাহীজলা জেলায় ৪০১০০০ টাকা, গোমতি জেলায় ৭৭৮৬৮০ টাকা, দক্ষিন জেলায় ৮২১৪৫০ টাকা, খোয়াই জেলায় ৩৯৮৬০০ টাকা, ধলাই জেলায় ৪৮৫৬০০ টাকা, ঊনকোটি জেলায় ২৯৯৫৫০ টাকা এবং উত্তর ত্রিপুরা জেলায় ৮৩৮১০০ টাকা জরিমানা বাবদ আদায় হয়েছে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top