News Flash

  • Home
  • Uncategorized
  • BJP MLA scoffed trinamool congress : ত্রিপুরায় তৃণমূলের সরকার গঠন অলিক কল্পনা, বিদ্রুপ করেন বিজেপি বিধায়ক
Image

BJP MLA scoffed trinamool congress : ত্রিপুরায় তৃণমূলের সরকার গঠন অলিক কল্পনা, বিদ্রুপ করেন বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। অলিক কল্পনা। তৃণমূলের ত্রিপুরায় ক্ষমতা দখলের দাবিকে এভাবেই বিদ্রুপ করলেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। তাঁর কথায়, ত্রিপুরায় তিন বছরের উন্নয়ন তৃণমূলের চোখে ঠেকছে না। কারণ, তাঁরা এখন ত্রিপুরায় সরকার গঠনে নীতি আদর্শ বিসর্জন দিয়ে বামেদের সাথেও ঘর করার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে এসে বিজেপি জোট সরকারকে গালমন্দ করে গেছেন। তারই জবাব আজ দিয়েছে বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী দাবি করেন, ত্রিপুরায় গত তিন বছরে ধারণাতীত উন্নয়ন হয়েছে। বামেদের ফেলে যাওয়া ঋণ পরিশোধ শুধু নয়, তাঁদের পাপের বোঝাও বইতে হচ্ছে আমাদের।


তাঁর কথায়, বামেদের ভুলে আদালতের রায়ে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়েছে। অথচ, তার দায়ভার বিজেপি জোট সরকারকে বহন করতে হচ্ছে। আশ্চর্য্যের বিষয় হল, অভিষেকবাবু না জেনে ওই চাকুরী বাতিলের দায় আমাদের ঘাড়ে চাপিয়েছেন। তিনি বলেন, বামেদের পাপের বোঝা বইতে গিয়ে বিজেপি জোট সরকার ওই চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য চাকুরীর ব্যবস্থা করেছে। যাঁরা চাকুরীর পরীক্ষায় টিকবেন না, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার।


এদিন তিনি জোর গলায় বলেন, ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তনের সবচেয়ে বড় সাফল্য হল তিন বছরে একটি রাজনৈতিক খুন হয়নি। অথচ পশ্চিমবঙ্গে যে তৃণমূল বদলা নয় বদলের শ্লোগান দিয়েছিল আজ তাঁদের রাজত্বে হাজার মানুষ খুন হচ্ছেন। লক্ষাধিক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা ত্রিপুরায় গণতন্ত্র নিয়ে সওয়াল করছেন, কটাক্ষ করেন তিনি।
রতন বাবুর দাবি, ত্রিপুরার কাঠাল, আনারস আজ বিদেশে পাড়ি দিয়েছে। আগর গাছ ত্রিপুরার বিকল্প অর্থনীতি হচ্ছে। অথচ, তৃণমূলের এসব চোখে ঠেকছে না। কারণ, সিপিএমের সাথে গলা মেলাতে চাইছে। তাঁর মতে, ঢাল তলোয়ারহীন সংগঠন নিয়ে বিজেপির সাথে লড়াইয়ের জন্য সিপিএম কিংবা কংগ্রেসের সমর্থন ছাড়া টিকে থাকা সম্বব হবে না। তবে, বামেদের এবং কংগ্রেসের সমর্থন নিয়েই ত্রিপুরায় সরকার গঠন অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়, বিদ্রুপ করে বলেন তিনি।


তাঁর দাবি, তৃণমূলের নেতৃত্ব মুর্খের স্বর্গে বাস করছেন। কারণ, ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামা রাজনৈতিক মূর্খামি ছাড়া কিছুই নয়। তাঁর কটাক্ষ, স্বপ্ন দেখতে আমরা বাধা দিতে চাই না। তাই, তৃণমূলের সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরায় আসুন এবং অতিথি দেব ভব: নমুনা দেখে যান। তবে, উন্নয়নের ধারা আটকানোর চেষ্টা করবেন না, হুশিয়ারী দিয়ে বলেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top