News Flash

Image

Attempt to rape : গৃহবধূকে ধর্ষণের চেষ্টা সাব্রুমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অগাস্ট।। দক্ষিণ জেলার সাব্রুমে দশম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উপজাতি গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাবরুমে এক গৃহবধূকে রাবার বাগানে একাকী পেয়ে দশম শ্রেণীর এক যুবক যৌন লালসা চরিতার্থ করার চেষ্টা করে।ঘটনার বিবরণে জানা যায়, ২২ বর্ষীয় এক উপজাতি রমণী অন্যান্য দিনের মতোই বাড়ির পাশের রাবার বাগানে রাবার সংগ্রহ করতে গেলে পার্শ্ববর্তী এলাকার দশম শ্রেণীতে পাঠরত ছাত্র ঐ উপজাতি রমণীকে পেছন দিক থেকে ঝাপ্টে ধরে পরনের মেক্সি ছিড়ে ফেলে এবং ধর্ষণের চেষ্টা করে।

গৃহবধূ চিৎকার করতে থাকে এবং কোনক্রমে তার হাত থেকে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসে। তার পরপরই তার স্বামীকে মোবাইল ফোনে পুরো ঘটনা জানায়। তখন তার স্বামী কাজ ছেড়ে রাবার বাগানে আসে এবং সেখান থেকে তাকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পাইফ্রু মগ পুরো ঘটনার ব্যাপারে সাবরুম থানার পুলিশকে অবহিত করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top