News Flash

  • Home
  • দেশ
  • মোট সংক্ৰমণ ৩.১৬-কোটির বেশি, ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু ৬০০ ছুঁইছুঁই
Image

মোট সংক্ৰমণ ৩.১৬-কোটির বেশি, ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু ৬০০ ছুঁইছুঁই

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে কিছুটা কমল দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা, তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। শুক্রবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৭,২৯১ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৮,৯২০ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা বেড়েছে ৩,৭৬৫ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৭৬,৩১৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪১,৬৪৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়েছে ৩,৭৬৫ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.২৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪৬.১৫-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৪৬,১৫,১৮,৪৭৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৫২,৯৯,০৩৬ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৯৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,২৩,৮১০ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে সুস্থতার সংখ্যা আরও বাড়ল, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৭,২৯১ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৭,৮১,২৬৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top