News Flash

  • Home
  • বাণিজ্য
  • Preparing to start the game : রাজ্যে খেলা শুরুর প্রস্তুতি তৃণমূলের
Image

Preparing to start the game : রাজ্যে খেলা শুরুর প্রস্তুতি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজ্যে পুরো উদ্যমের সাথে খেলা শুরুর প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি বিরোধী মঞ্চ গঠনে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণায় আই-প্যাককে পাঠিয়ে থেমে যাননি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী৷ আজ এলেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত ব্যানার্জী৷ এসেই সাংবাদিক সম্মেলনে সুর চড়ালেন তিন জনেই৷ শুধু তাই নয়, ঘুঁটি সাজাতে পুরনো বন্ধু সুবল ভৌমিকের সাথে গোপনে বৈঠক করেছেন তাঁরা৷ আগামীকাল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডারেক ও ব্রায়েন আসছেন৷ তারপর ত্রিপুরার মাটিতে পা রাখবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী৷ সব মিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে বেছে নিয়েছে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷


প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক ইতিমধ্যে সমীক্ষার কাজ সেরে নিয়েছে বলে সূত্রের খবর৷ স্বাভাবিকভাবে, ওই সমীক্ষার রিপোর্টের জোরেই সম্ভবত বামেদের আমন্ত্রণ জানানোর কৌশল স্থির করেছে তৃণমূল৷ কারণ, আজ প্রকাশ্যেই বামেদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে সমর্থন চেয়েছেন ব্রাত্য বসুরা৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি বিরোধী মঞ্চ গঠনে তৃণমূলের সহজ টার্গেট ত্রিপুরা৷ একদিকে বাঙালি অধ্যুষিত রাজ্য৷ অন্যদিকে ত্রিপুরায় মিশ্র জনবসতি তৃণমূলের কৌশলী রাজনীতি খেলার জন্য উপযুক্ত বলে মনে করছেন নেতৃবৃন্দ৷ ফলে, ত্রিপুরায় বিজেপিকে ধাক্কা দিয়ে সারা দেশে বার্তা দিতে চাইছেন মমতা ব্যানার্জী৷

আজ ব্রাত্য বসুরা স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা ত্রিপুরায় কয়েকদিন থাকবেন৷ তাজা সূত্রের খবরে আগামীকাল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং ডারেক ও ব্রায়েনের রাজ্যে আগমনে নতুন সমীকরণ দেখা যাবে বলে মনে করা যাচ্ছে৷ এরই সাথে তৃণমূল সুত্রে দাবি ৩০ জুলাই ত্রিপুরায় আসবেন অভিষেক ব্যানার্জীও৷ ফলে, রাজ্যে বিধানসভা ভোটের প্রায় ২০ মাস বাকি থাকতেই ভোটের খেলা জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top