News Flash

  • Home
  • প্রধান খবর
  • Police arrest 22 I-PAC members : ত্রিপুরায় আই-প্যাকের ২২ জন সদস্যকে আটক করল পুলিশ
Image

Police arrest 22 I-PAC members : ত্রিপুরায় আই-প্যাকের ২২ জন সদস্যকে আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের অন্তত ২২ জন সদস্যকে পুলিশ আটক করেছে। আগরতলায় একটি নামী হোটেলে তারা অস্থায়ী ঘাটি বানিয়ে ত্রিপুরার বিভিন্ন এলাকার খবর সংগ্রহ করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক বলেই মনে করেছে পুলিশ। তাই, তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি সরোজ ভট্টাচার্য।


পুলিশ তাঁদের রবিবার রাতে আটক করেছে। তাদের সাথে বেআইনি সমীক্ষা সংস্থার যোগসুত্র রয়েছে বলে পুলিশ প্রমান পেয়েছে। তাই, তাঁদের কোন ধরনের গতিবিধিতে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে।


পূর্ব আগরতলা থানার ওসি জানিয়েছেন, আই-প্যাকের ২২ জন সদস্যকে পুলিশ আটক করেছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর দাবি, প্রতিদিনের নজরদারি রাখার জন্য অভিযানে গিয়ে তাঁদের আটক করেছে পুলিশ।


এদিকে, আই-প্যাকের সদস্যদের পুলিশী জেরার খবর ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির কানে পৌচেছে। তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আই-প্যাক প্রধান প্রশান্ত কিশোরও বিষয়টি জানতে পেরেছেন। ত্রিপুরা পুলিশ সুত্রে খবর, আই-প্যাকের প্রায় ৫০ জন সদস্য সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে সমীক্ষা চালাচ্ছেন। বিভিন্ন মানুষের সাথে দেখা করছেন এবং মতামত নিচ্ছেন।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top