News Flash

  • Home
  • প্রধান খবর
  • Legal action against the OC : কৈলাশহর থানার ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা
Image

Legal action against the OC : কৈলাশহর থানার ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। কৈলাশহর থানার ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কৈলাশহর পানিচৌকি বাজারের সব্জি ব্যবসায়ীরা। ওসির নেতৃত্বে পুলিশ সবজি ব্যবসায়ীদের বেধড়ক মারধর করে তিনজনকে গুরুতরভাবে যখন করেছে বলে অভিযোগ। কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডাকে অবিলম্বে অপসারণ করার দাবি জানিয়েছেন সবজি বাজারের ব্যবসায়ীরা। ওসি পার্থ মুন্ডাকে অবিলম্বে কৈলাসহরের পানিচৌকি বাজারে এসে সব্জি ব্যবসায়ীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবীও জানিয়েছেন কৈলাসহরের পানিচৌকি বাজারের সব্জি ব্যবসায়ীরা। অন্যথায় সাতাশ জুলাই মংগলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কৈলাসহরের পানিচৌকি বাজারের সব্জি বাজার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, পানিচৌকি বাজারের সব্জি ব্যবসায়ীদের সাথে ওসি পার্থ মুন্ডার অমানবিক কান্ডে গোটা কৈলাসহর মহকুমার মানুষ ছিঃ ছিঃ করছে।

সোমবার দুপুরে কৈলাসহরের পানিচৌকি বাজারের সব্জি ব্যবসায়ীরা কৈলাসহরের মহকুমাশাসক শান্তি রঞ্জন চাকমার নিকট লিখিত ভাবে জানায় যে, রাজ্যের মূখ্যসচিবের লিখিত আদেশ অনুযায়ী গত চব্বিশ জুলাই শনিবার সকালে কৈলাসহরের পানিচৌকি বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান হিসাবে সব্জি এবং ফল ব্যবসায়ীরা তাদের দোকান খোলেছিল। শনিবার সকাল নয়টা নাগাদ হঠাৎ করে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডার নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী এসে ‘দোকান কেন খোলেছেন’ বলে ওসি পার্থ মুন্ডা বেধড়ক মারধর করে সব্জি ব্যবসায়ীদের। ওসি পার্থ মুন্ডার বেধড়ক মারধরে কৈলাসহরের পানিচৌকি বাজারের সব্জি ব্যবসায়ী কমিটির সম্পাদক গোপাল পাল সহ তিন জন সব্জি ব্যবসায়ী গুরতর জখম হয়। শুধু তাই নয়, ওসি পার্থ মুন্ডা জখম হওয়া তিন ব্যবসায়ীদের মধ্যে দুই ব্যবসায়ীকে চিকিৎসার নাম করে পুলিশের গাড়িতে তোলে থানায় নিয়ে যায় বলেও জানান সব্জি ব্যবসায়ীরা।

সোমবার সকালে কৈলাসহরের পানিচৌকি বাজারের সব্জি ব্যবসায়ীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে, ওসি পার্থ মুন্ডার এই অমানবিক কাজের জন্য অবিলম্বে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডাকে অপসারিত করতে হবে এবং ওসি পার্থ মুন্ডা প্রকাশ্যে পানিচৌকি বাজারে এসে সব্জি ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাওয়ার দাবী করে পানিচৌকি বাজারের সব্জি বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওসি পার্থ মুন্ডাকে যতদিন অব্দি অপসারিত করা হবে না এবং ওসি ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইবে না ততদিন অবধি কৈলাসহরের পানিচৌকি বাজারের সব্জির দোকান বন্ধ থাকবে বলে কৈলাসহরের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রকাশ্যেই জানান সব্জি ব্যবসায়ীরা
কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডাকে নিয়ে এর আগেও আরও অনেক গুরুতর অভিযোগ উঠলেও ওসি পার্থ মুন্ডা স্থানীয় শাসক দলের নেতাদের ম্যানেজ করে বহাল তবিয়তেই রয়েছেন বলে স্থানীয় জনগণের অভিযোগ।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top