News Flash

  • Home
  • খেলা
  • Youth arrested for stealing : অনলাইন মার্কেটিং সংস্থার অফিসে তের লক্ষ টাকা চুরি করতে গিয়ে যুবক আটক
Image

Youth arrested for stealing : অনলাইন মার্কেটিং সংস্থার অফিসে তের লক্ষ টাকা চুরি করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ একটি মার্কেটিং কোম্পানির অফিস থেকে প্রায় ১৩ লক্ষ টাকা এবং ৮০০০০ টাকার মোবাইল ফোন হাতানোর অভিযোগ পুলিশের হাতে ধৃত প্রাক্তন এস.এফ.আই বিভাগীয় সম্পাদক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কালিটীলা এলাকায় শনিবার শেষ রাতে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযোগ রজু করেছে৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন কালিটীলা এলাকায় ইনন্সার্কাট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি অফিস রয়েছে৷ অফিস থেকে ফ্লিপকার্ট সহ অন্যান্য অর্থাৎ লজিস্টিক সার্ব প্রোভাইড করা হয়৷ তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর এলাকার বাসিন্দা নারায়ন দেবনাথের ছেলে প্রাক্তন এস.এফ.আই-এর বিভাগীয় কমিটির সম্পাদক নিরঞ্জন দেবনাথ এই অফিসে শর্ট ইন এক্সিকিউটিভ পদে কর্মরত৷ নিরঞ্জন রাতের অন্ধকারে অফিসের সি.সি.টি.ভি অকেজো করে ১২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকা সহ ৬ টি মোবাইল সেট চুরি করে শনিবার শেষ রাতে৷


ওই দিন রাতে তিনটা নাগাদ ফ্লিপকার্ড কমন সেন্টার থেকে ফোন করে জানায় এই অফিসেই কর্মরত আরেক কর্মী অরিন্দম ঘোষকে যে অফিসে সন্দেহজনক কোন কাজ হচ্ছে৷ফোন পেয়ে অরিন্দম ঘোষ রাতেই তড়িঘড়ি কালিটীলা স্থিত অফিসে এসে প্রত্যক্ষ করে এক যুবক মোটর বাইক নিয়ে এবং চুরি করা অর্থ রাশি নিয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে৷ সাথে সাথে ঐ যুবককে আটক করলে দেখা যায় ওই যুবক আর কেউ নয় অফিস কর্মী নিরঞ্জন দেবনাথ৷ পরে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় নিরঞ্জনকে৷ পরে ধৃত প্রাক্তন ছাত্র নেতা নিরঞ্জনের কাছ থেকে উদ্ধার হয় ১২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকা এবং ৬ টি মোবাইল সেট৷

সংবাদে আরো জানা যায় সন্ধ্যারাতে থেকে অফিস চত্বরে খাওয়া-দাওয়া শেষ করে সবাই বাড়ি চলে যায়৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন,ছয় (৬)টি মোবাইল সেটের দাম আনুমানিক প্রায় ৮০,০০০ টাকা৷ অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রাক্তন ছাত্র নেতা তথা ধৃত চুর নিরঞ্জন দেবনাথের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা রুজু করে৷ তা যাই হোক না কেন এস.এফ.আই সংগঠনের প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথ এবার চুরি কাণ্ডে তেলিয়ামুড়া থানার পুলিশের জালে আটক৷ আগমীকাল অভিযুক্ত এস.এফ.আই সংগঠনের প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথকে আদালতে তোলা হবে৷

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top