News Flash

  • Home
  • Uncategorized
  • Dilapidated condition of road : উত্তর দুর্গাপুরের যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশা বিগত তিন বছর ধরে
Image

Dilapidated condition of road : উত্তর দুর্গাপুরের যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশা বিগত তিন বছর ধরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। ৩ বছর ধরে বেহাল দশা চলাচলের একমাত্র রাস্তা। পঞ্চায়েত কিংবা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও মিলেনি কোন সমাধান সূত্র। বাধ্য হয়ে রাস্তা সারাইয়ে নামল এলাকাবাসী। ঘটনা বীরচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড উত্তর দুর্গাপুর এলাকায়।


ঘটনার বিবরণে জানা যায় চন্ডিপুর ব্লকের অন্তর্গত বি সি নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২ নং ওয়ার্ড উত্তর দুর্গাপুরের যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশা বিগত তিন বছর ধরে। স্থানীয়রা পঞ্চায়েত ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কোন কাজ হয়নি। পঞ্চায়েত এর তরফ থেকে জানানো হচ্ছে এই রাস্তাটি সংস্কার করবে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর। কারণ এটি মনু নদী পার্শ্ববর্তী বাধ। অপরদিকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর স্থানীয়দের সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছে না। শুখা মরশুমে কোন ভাবে চলাচল করা গেলেও বর্ষার মরসুমে সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে ওঠে এই রাস্তাটি। সবথেকে অসুবিধার সম্মুখীন হতে হয় চিকিৎসার পরিসেবা নেওয়ার জন্য গাড়ি প্রবেশ করে না এলাকায়, প্রবেশ করলেও কর্দমাক্ত রাস্তায় ফেঁসে যায় গাড়ি।

বিভিন্ন এলাকায় সমস্যা সমাধানে স্থানীয়রা যখন পঞ্চায়েত ঘেরাও কিংবা সড়ক অবরোধের পথ বেছে নেয় সেখানে উত্তর দুর্গাপুর এলাকার বাসিন্দারা ব্যতিক্রম চিন্তা ধারা নিয়ে নিজেরাই সড়ক সংস্কার করলো যদিও এক্ষেত্রে তাদের সাহায্য করে পার্শ্ববর্তী এলাকায় ইটভাটা মালিক। তবে স্থানীয়দের তরফ থেকে জানানো হয়েছে যে বিষয়টি যদি বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে ও হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চায়েত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসা উচিত কারণ তারাও এই পঞ্চায়েতেরই বাসিন্দা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে তারা পঞ্চায়েত কিংবা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরে ধর্নায় বসবে। তিন বছর আগেও এই রাস্তাটি সংস্কার ও বাধ মেরামতের জন্য সড়ক অবরোধ করেছিল স্থানীয়রা তখনও মহকুমা শাসক ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিকদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি সমাধানের। তিন বছর পরও নেওয়া হয়নি সঠিক পদক্ষেপ। স্থানীয়দের এই সমস্যার ব্যাপারে ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য দীপক পালের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি গা ডাকা দেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top