News Flash

  • Home
  • Uncategorized
  • Maintain the quality of work : ঠিকেদারি সংস্থাকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য বলেছেন এমডিসি
Image

Maintain the quality of work : ঠিকেদারি সংস্থাকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য বলেছেন এমডিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।। ধলাই জেলার গন্ডাছড়া বাজার সংলগ্ন নির্মীয়মান সেতুর কাজ সরেজমিনে পরিদর্শন করলেন এমডিসি ভূমিকা নন্দ রিয়াং। শনিবার নির্মীয়মান সেতু পরিদর্শন করতে গিয়ে নির্মাণ কাজে নিযুক্ত ঠিকেদারি সংস্থাকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য বলেছেন। গন্ডাছড়া ছড়ার উপর নির্মিয়মান পাকা সেতুর কাজ শনিবার ঘুরে দেখলেন এমডিসি ভুমিকানন্দ রিয়াং।

এদিন তিনি এলাকার সমাজসেবীদের সাথে নিয়ে গন্ডাছড়া মহকুমা এলাকার সবচেয়ে বড় পাকা সেতুর কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য ,গন্ডাছড়া পূর্ত দপ্তর থেকে চার বছর আগে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পাকা সেতুর কাজটি শুরু করে। মাঝখানে কিছু দিন কাজ বন্ধ থাকার পর বর্তমান সরকারের সময়ে আবার দ্রুতগতিতে কাজ শুরু হয় এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

গন্ডাছড়া-রইস্যাবাড়ি রোডের গন্ডাছড়া শহর লাগোয়া গন্ডাছড়া ছড়ার উপর নির্মিয়মান পাকা সেতুর কাজটি শেষ হলে খুব সহসাই রইস্যাবাড়ি সহ বোয়ালখালি,তুইচাকমা, নারিকেলকুঞ্জ,পঞ্চরতন,রতননগর,দলপতি এলাকার বিশাল সংখ্যক মানুষ যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এটি ডুম্বুর জলাশয় নারিকেল কুঞ্জের পর্যটন ক্ষেত্রে যাওয়ারও মেইন রাস্তা। ফলে সেতুর কাজ শেষ হলে পর্যটকরাও এই রাস্তা ধরে খুব সহসাই যাতায়াত করতে পারবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top