News Flash

  • Home
  • Uncategorized
  • Government formally recognizes : ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি
Image

Government formally recognizes : ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শনিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান। ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে। সংগঠন সামাজিক দায়বদ্ধতা কথা মাথায় রেখে আগামী দিনে কাজ করতে বদ্ধপরিকর বলেও তারা জানিয়েছেন।

শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান বিগত সরকারের আমলে অত্যন্ত অমানবিক ও অনৈতিকভাবে টেট শিক্ষকদের অনিয়মিতভাবে নিযুক্ত করা হয়েছিল। এ বিষয়ে তাঁরা তীব্র আপত্তি জানিয়েছিলেন। বিগত বিধানসভা নির্বাচনের প্রার্থী তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী তা স্বীকার করেছিলেন। সরকার পরিবর্তনের পর সাড়ে তিন বছর কেটে গেলেও শিক্ষকদের নিয়মিতকরণ সহ অন্যান্য দাবি গুলি এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। তাতে শিক্ষকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা আশা ব্যক্ত করেছেন বর্তমান সরকার সহানুভূতির দৃষ্টিভঙ্গিতেটেট শিক্ষকদের নিয়মিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।অবিলম্বে টেট শিক্ষকদের নিয়মিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top