News Flash

  • Home
  • Uncategorized
  • Violate the corona rule : করোণা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে মোহনপুর মহকুমা প্রশাসন
Image

Violate the corona rule : করোণা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে মোহনপুর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। করোণা বিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে মোহনপুর মহকুমা প্রশাসন। শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনি ও রবিবার দুদিন রাজ্যে জারি রয়েছে উইকেন্ড কার্ফিও।

এই উইকেন্ড কার্ফিও আইন অমান্য করে রাস্তায়,বাজারে বের হওয়া লোকজন এবং দোকান খুলে বসা ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মোহনপুরে অভিযানে নামলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। শনিবার দুপুরে মহকুমা শাসক মোহনপুরের তুলাবাগান চৌমুহনীতে অভিযান চালিয়ে রাস্তায় বের হওয়া ও বাজারে ঘুরাফেরা করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা লোকেদেরকে আটক করে ফাইন করেন। নেওয়া হয়েছে এইসব লোকজনদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা।

মহকুমা শাসকের সাথে অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক ডঃ কমল বিকাশ মজুমদার।মহকুমা শাসক সুভাষ দত্ত জানান ,মোহনপুর মহকুমার দমদমিয়া থেকে শুরু করে প্রায় বেশ কিছু স্থানে চলে অভিযান।আইন ভঙ্গ করার কারনে তিনজন ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top