News Flash

  • Home
  • Uncategorized
  • ৬.৭ তীব্রতার ভূমিকম্প ফিলিপিন্সে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি
Image

৬.৭ তীব্রতার ভূমিকম্প ফিলিপিন্সে, কোনও ক্ষয়ক্ষতি হয়নি

ম্যানিলা, ২৪ জুলাই (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের বৃহত্তম লুজন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭, প্রথম ভূমিকম্পের কিছু পরে ৫.৮ তীব্রতার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অনেক গভীরে, শক্তিশালী ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার সকাল ৪.৪৮ মিনিট (স্থানীয় সময়) নাগাদ ৬.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় লুজন আইল্যান্ডে, ভূপৃষ্ঠের ১১২ কিলোমিটার (৭০ মাইল) গভীরে। কিছু সময় পরে ওই একই অঞ্চলে ৫.৮ তীব্রতার আফটার শক অনুভূত হয়।


ভূমিকম্পের উপকেন্দ্রের খুব কাছে ও ম্যানিলার দক্ষিণে, বাতাঙ্গাস প্রদেশের কালাটাগান মিউনিসিপ্যালিটিতে পুলিশ প্রধান রনি আউরেললানো জানিয়েছেন, “খুব শক্তিশালী ছিল ভূমিকম্প। এখানে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানকার মানুষ ভূমিকম্পের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন।” এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top