News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনে দ্বিতীয় বার, ফের কমল সোনার দাম
Image

তিন দিনে দ্বিতীয় বার, ফের কমল সোনার দাম

নয়াদিল্লি,  ২২ জুলাই (হি.স.) :  গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার। বৃহস্পতিবার ফের কমল সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ৪৫০ টাকা। দাম কমায় এখনই সোনা কেনার সেরা সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।


মাল্টি কমোডিটি ইনডেক্স-এর হিসেব অনুযায়ী বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম ৪৭ হাজার ৪৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে টানা বাড়ছিল সোনার দাম। একটা সময় সোনার দাম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নামতে শুরু করেছে। গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি দাম নামল বৃহস্পতিবার। দাম কমায় এখনই সোনা কেনার সেরা সময় বলেও মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। এখন বিয়ের মরশুম চলছে। ফলে সোনার দামে এই পতন মধ্যবিত্তের জন্য সুখবর।


বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাট (পাকা সোনা) ১০ গ্রাম সোনার দাম ৪৮ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারাট (গয়নার সোনা) সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ২০০ টাকা। ২২ ক্যারাট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৯০০ টাকা। দাম কমেছে রুপোরও। এক কেজি রুপোর দাম এখন ৬৭ হাজার ৩৬ টাকা।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top