News Flash

  • Home
  • দেশ
  • অলিম্পিক্সের প্রথমদিনেই স্ত্রী দীপিকা কুমারীর সঙ্গে লড়ছেন তিরন্দাজ অতনু দাস
Image

অলিম্পিক্সের প্রথমদিনেই স্ত্রী দীপিকা কুমারীর সঙ্গে লড়ছেন তিরন্দাজ অতনু দাস

টোকিও, ২২ জুলাই (হি.স.) : রাত পোহালে শুক্রবার শুরু অলিম্পিক্স। প্রথম দিনেই দেখা যাবে তিরন্দাজদের। এই ইভেন্টে স্ত্রী দীপিকা কুমারীর সঙ্গে লড়তে চলেছেন বাঙালি তিরন্দাজ অতনু দাসও। প্রথম দিনেই এক বাঙালিকে অলিম্পিক্সে নামতে দেখা যাবে।

শুক্রবার ব্যক্তিগত যোগ্যতা অর্জন ইভেন্টে নামবেন দীপিকা এবং অতনু। মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করবেন ভারতীয় তিরন্দাজরা। পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত এবং দলগত ইভেন্ট ছা়ড়াও এ বারই প্রথম অলিম্পিক্সে মিক্সড ইভেন্ট দেখা যেতে চলেছে। শুক্রবার দীপিকা নামবেন মহিলাদের যোগ্যতা অর্জন রাউন্ডে। পুরুষদের বিভাগে নামবেন অতনু, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাই। প্রসঙ্গত, তিরন্দাজিতে আজ পর্যন্ত কোনও পদক জেতেনি ভারত। ১৯০০ সালের অলিম্পিক্স থেকে চালু হয়েছিল তিরন্দাজি।


যোগ্যতা অর্জন পর্বে প্রথমে ৬৪ জন মহিলা এবং পুরুষ তিরন্দাজ ৭২টি করে তীর ছুঁড়বেন। তাঁদের মোট পয়েন্টের বিচারে ক্রমতালিকা তৈরি হবে। এরপর একে অপরের বিরুদ্ধে খেলবেন প্রতিযোগীরা। এ ভাবেই প্রতিটি রাউন্ড এগোতে থাকবে।

করোনার ভয়ে শুক্রবার অলিম্পিক্সের উদ্বোধনে মার্চপাস্টে নেই সিন্ধুরা তিরন্দাজদের মূল ইভেন্টগুলি শুরু হবে শনিবার। এ বার তিরন্দাজি থেকে পদকের আশা করছে ভারত। দীপিকা-অতনু অলিম্পিক্সের আগে থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top