News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্যাঙ্ক ঋণ স্থগিত রাখার দাবিতে চাকুরিচ্যুত শিক্ষকদের ডেপুটেশন
Image

ব্যাঙ্ক ঋণ স্থগিত রাখার দাবিতে চাকুরিচ্যুত শিক্ষকদের ডেপুটেশন

আগরতলা, ১৫ জুলাই : চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের ব্যাংক ঋণের কিস্তি স্থগিত রাখার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে বড়দোয়ালী গ্রামীণ ব্যাংকের সামনে ডেপুটেশন প্রদান করা হয়।

সর্বোচ্চ আদালতের নির্দেশে ১০৩২৩ শিক্ষকরা চাকুরিচ্যুত হয়েছেন। গত ১৬ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। চাকরিচত শিক্ষকদের পুনরায় নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। বর্তমান বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগে তাদেরকে আশ্বাস দিয়েছিল বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন হলে তাদেরকে চাকুরীতে নিযুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু সরকারে আসার পর চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি। উপরন্তু তাদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। চাকরিতে থাকাকালীন সময়ে চাকরিচ্যুত শিক্ষকদের প্রায় ৭৫ শতাংশ বাড়িঘর তৈরি করা কিংবা ছেলেমেয়েদের পড়াশোনার প্রয়োজনে ব্যাংক থেকে নিয়েছিলেন।

চাকরিচ্যুত হওয়ার পর তাদের সেই ঋণের কিস্তির টাকা মিটিয়ে দেওয়া কোন ভাবেই সম্ভব হচ্ছে না। এই জটিল পরিস্থিতিতে ব্যাংকগুলো কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলেছে। শুধু তাই নয়, গ্যারান্টার দের কাছ থেকে কিস্তির টাকা পেতে নিতে শুরু করেছে ব্যাংক। তাতে সমস্যা আরো জটিল আকার ধারন করার আশঙ্কা দেখা দিয়েছে। সে কারণেই চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটি গ্রামীণ ব্যাংকের শাখার সামনে কিস্তির টাকা গ্যারান্টার দের কাছ থেকে কেটে না নিতে এবং তাদের উপর চাপ সৃষ্টি না করার জন্য ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে চলেছেন।

অবিলম্বে ব্যাংক এ ব্যাপারে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করলে চাকরিচ্যুত অসহায় শিক্ষক-শিক্ষিকারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top