News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশ বাধা
Image

চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশ বাধা

আগরতলা, ৭ জুলাই : চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশ বাধা দিয়েছে। আন্দোলন কর্মসূচি বানচাল করে পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। তাতে চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা আন্দোলনের দ্বিতীয় দিনে খয়েরপুরে পল্লীমঙ্গল স্কুল সংলগ্ন এলাকায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়। তাদেরকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

আন্দোলনকারী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ পুলিশের এ ধরনের কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল জাপান বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ মিছিল-মিটিং করছে তখন তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে না। অথচ ১০৩২৩ শিক্ষকরা চাকরির দাবিতে যখন গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছে এবং সহকর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে চাইছে তখনই পুলিশ তাদের বাধা দিচ্ছে। এ ধরনের কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।


তিন দফা দাবিতে তারা আন্দোলনে সামিল হয়েছেন। দাবিগুলো হলো চাকুরিচ্যুত শিক্ষকদের পুনরায় চাকুরীতে নিযুক্ত করতে হবে, যেসব চাকুরীরত শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে তাদের পরিবারে ডাই ইন হার্নেস প্রকল্পে চাকরি প্রদান করতে হবে এবং যাদের ব্যাংকের ঋণ রয়েছে তাদের কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা যাবে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top