News Flash

  • Home
  • Uncategorized
  • Pratima Bhowmik : ত্রিপুরা পেল কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী
Image

Pratima Bhowmik : ত্রিপুরা পেল কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই : ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথম ত্রিপুরার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিস্তারে সাংসদ প্রতিমা ভৌমিক মন্ত্রিত্ব পেয়েছেন। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। রাষ্ট্র মন্ত্রী হিসেবে তাঁর নিযুক্তি হয়েছে। এমনটাই দাবি সূত্রের। উত্তর-পূর্বাঞ্চল থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৩ জন। বাদ গেছেন ১ জন।

প্রসঙ্গত, মোদী-২ সরকারের প্রথম মন্ত্রিসভার বিস্তার হচ্ছে। চুলচেরা বিশ্লেষণ শেষে সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা ঘোষণা দেওয়া হবে। অবশ্য, তালিকা তৈরী হয়ে গেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ সিংহ গাঙ্গওয়ার এবং রমেশ নিশাঁক পোখরেল মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ড. হর্ষ বর্ধন। সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বিস্তারে উত্তর-পুর্বাঞ্চল থেকে অন্তত ৩ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে সবার প্রথমে রয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সূত্রের দাবি, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ প্রতিমা ভৌমিকও কেন্দ্রীয় সরকারে রাষ্ট্রমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। এখন শুধুই আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top