News Flash

  • Home
  • বিদেশ
  • বিরাট সাফল্য, কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ শীর্ষ হিজবুল জঙ্গি
Image

বিরাট সাফল্য, কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ শীর্ষ হিজবুল জঙ্গি

শ্রীনগর, ৭ জুলাই (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার মেহরাজুদ্দিন হালওয়াই ওরফে উবাইদ। বহু সন্ত্রাসী অপরাধের সঙ্গে যুক্ত ছিল উবাইদ। শীর্ষ হিজবুল কমান্ডারের মৃত্যুর পর কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “বিরাট সাফল্য।” কুপওয়ারা জেলার হান্দওয়ারার ক্রালগুন্দের পাজিপোরা-রেনান এলাকার ঘটনা।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানায় হয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকেই হান্দওয়ারার ক্রালগুন্দের পাজিপোরা-রেনান এলাকায় অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ। বুধবার ভোররাত দুটো থেকে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘ সময় ধরে গুলির লড়াই চলে। এদিন সকালে কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, “কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ হয়েছে শীর্ষ হিজবুল কমান্ডার মেহরাজুদ্দিন হালওয়াই ওরফে উবাইদ। বহু সন্ত্রাসী অপরাধের সঙ্গে যুক্ত ছিল উবাইদ। এটা বিরাট সাফল্য।”

Releated Posts

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর শুভেন্দুকে শুভেচ্ছা শেখ হাসিনার, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার আশা

ঢাকা, ৯ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী-কে শুভেচ্ছা জানালেন বাংলাদেশের…

ByByNews Desk May 9, 2026

বাংলাদেশে জুলাই আন্দোলন ঘিরে ‘ভুয়ো ও সাজানো’ মামলার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ৯ মে (আইএএনএস): ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ…

ByByNews Desk May 9, 2026

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা, ৯ মে : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত…

ByByTaniya Chakraborty May 9, 2026

বাংলাদেশে নারী নির্যাতন বেড়েই চলেছে, ‘সামাজিক শৃঙ্খলার ভেঙে পড়া’র অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ৮ মে (আইএএনএস): বাংলাদেশে চলতি বছর নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ…

ByByNews Desk May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top