News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতে দৈনিক মৃত্যু বেড়ে ৯৩০, কোভিডে আক্রান্ত ৪৩,৭৩৩ জন
Image

ভারতে দৈনিক মৃত্যু বেড়ে ৯৩০, কোভিডে আক্রান্ত ৪৩,৭৩৩ জন

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ভারতে আরও ৯৩০ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) ভারতে মৃত্যু হয়েছে ৯৩০ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩,৭৩৩ জন। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭,২৪০ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.১৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩,৭৩৩ জন, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে গিয়ে ৪,৫৯,৯২০-এ পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৯৩০ জন করোনা-রোগী। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৪,৪৩৭ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.৫০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভারতে ৩৬-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৬,১৩,২৩,৫৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৬,০৫,৯৯৮ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৯৩০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,০৪,২১১ জন (১.৩২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,০৭,২১৬। নতুন করে ৪৩,৭৩৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৬,৬৩,৬৬৫।

সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৭,৯৯,৫৩৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.১৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৬ কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৫৪৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে ব্রাজিল, উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠানোর ঘোষণা লুলার

ব্রাসিলিয়া, ২৬ জুন (আইএএনএস) : শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top