News Flash

  • Home
  • বিদেশ
  • Dilip Kumar : দীর্ঘ অসুস্থতার পর জীবনাবসান, প্রয়াত অভিনেতা দিলীপ কুমার
Image

Dilip Kumar : দীর্ঘ অসুস্থতার পর জীবনাবসান, প্রয়াত অভিনেতা দিলীপ কুমার

মুম্বই, ৭ জুলাই (হি.স.): বাড়ি ফেরা আর হল না, মুম্বইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে দিলীপ কুমারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। স্বামীর প্রয়াণে অনেকটাই একা হয়ে গেলেন সায়রা বানু।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। শ্বাসকষ্ট হওয়ার দরুণ গত ৩০ জুন হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয় দিলীপ কুমারকে। গত মাসে দু-দু’বার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই শ্বাসকষ্টের জন্যেই। সেবারও হিন্দুজা হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু, এবার বাড়ি ফেরা আর হল না, চিরকালের জন্য বিদায় নিলেন দিলীপ কুমার। এদিন সকালে চিকিৎসক জলিল পারকার জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দিলীপ কুমারের প্রয়াণে শোকের আবহ বলিউডে।

দিলীপ কুমারের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সিনেমাটিক লেজেন্ড হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন দিলীপ কুমার।” প্রধানমন্ত্রী আরও জানান, “তিনি অতুলনীয় প্রতিভাবান ছিলেন, যে কারণে প্রজন্মের পর প্রজন্ম তাঁর প্রতি মুগ্ধ। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top