News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু
Image

রেলে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু

আগরতলা, ৬ জুলাই : যোগেন্দ্র নগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির রেলে কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে । রাজ্যে রেলে কাটা পড়ে প্রাণহানির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। মঙ্গলবার সকালে রাজধানী আগরতলা শহর সংলগ্ন যোগেন্দ্র নগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির রেলে কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


মৃত ব্যক্তির নাম বীরেন্দ্র পাল। বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি প্রতাপগড় টেকরই চোমুহনি এলাকায়। পেশায় তিনি চা বিক্রেতাছিলেন। সকালে আগরতলা থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও আরপিএফ জওয়ানরা। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদে যোগেন্দ্র নগর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top